Burdwan: চেম্বারের মধ্যে ঢুকে ডাক্তারের মাথায় কাটারি দিয়ে একের পর এক কোপ! ঠাকুমার জন্যই নাতি রক্ত মেখে থানায় গিয়ে বলল... - Bengali News | Burdwan Allegations of stabbing and murder of doctor after entering chamber - 24 Ghanta Bangla News
Home

Burdwan: চেম্বারের মধ্যে ঢুকে ডাক্তারের মাথায় কাটারি দিয়ে একের পর এক কোপ! ঠাকুমার জন্যই নাতি রক্ত মেখে থানায় গিয়ে বলল… – Bengali News | Burdwan Allegations of stabbing and murder of doctor after entering chamber

Spread the love

চেম্বারের মধ্যে ডাক্তারের দেহ উদ্ধারImage Credit: TV9 Bangla

বর্ধমান: চেম্বারের মধ্যে ডাক্তার খুন করে সটান থানায় গেল খুনী।এই হাড়হিম ঘটনায় ব্যাপক চাঞ্চল্য বর্ধমানের বাদামতলায়। পুলিশ সূত্রে জানা গিয়েছে, মৃত হাতুড়ে ডাক্তারের নাম রাজা ভৌমিক(৪৫)। মৃত ডাক্তারের বাড়ি বর্ধমান শহরের বাবুরবাগে। খুনে অভিযুক্ত জীবন রুইদাসকে পুলিশ আটক করেছে। ধৃতের বাড়ি শক্তিগড় থানার আমড়া গ্রামে।

মঙ্গলবার সকাল ১০ টার সময় প্রতিদিনকার মত চেম্বার খোলেন ডাক্তার রাজা ভৌমিক।  জানা যাচ্ছে, এর খানিকক্ষণ পরে ঢোকেন জীবন। তার ব্যাগে ছিল একটি কাটারি। অভিযোগ, চেম্বারে ঢুকে অতর্কিতে আক্রমণ করেন জীবন। কাটারি দিয়ে মাথায় এলোপাথাড়ি কোপায়। চিকিৎসক চেম্বারের মধ্যেই লুটিয়ে পড়েন।

তারপর জীবন হাজির হন বর্ধমান থানায়। পুলিশের দাবি, থানায় ঢুকে জীবন জানান, তিনি ডাক্তারকে খুন করে এসেছেন। পুলিশ তাঁকে নিয়ে যায় বাদামতলার জীবন ভৌমিকের চেম্বারে। তারপর পুলিশ রক্তাক্ত দেহ উদ্ধার করে বর্ধমান মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে যায়।

স্থানীয় বাসিন্দারা অবশ্য, বাদামতলার চেম্বারে যে এতবড় ঘটনা ঘটেছে, তার এক ফোঁটাও টের পাননি। পুলিশ গেলে স্থানীয় বাসিন্দারা বিষয়টি জানতে পারেন।
জানা গিয়েছে, ধৃত জীবন রুইদাসের ঠাকুরমা মাস খানেক আগে মৃত্যু হয়। তাঁর ধারণা, হাতুড়ে জীবন ভৌমিকের কাছে চিকিৎসা করাতে গিয়েই তাঁর ঠাকুরমার মৃত্যু হয়েছে। পুলিশের প্রাথমিক অনুমান, সেই রাগে মঙ্গলবার জীবন ব্যাগে করে কাটারি নিয়ে গিয়ে এলোপাথাড়ি মাথায় আঘাত করে। বছর দুয়েক ধরে হাতুড়ে জীবন ভৌমিক বাদামতলায় চেম্বার খোলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *