টিজার মুক্তি পেতেই বিপাকে 'ধুরন্দর ২'! দায়ের হল এফআইআর - Bengali News | Mumbai police register case against dhurandhar 2 team over unauthorised drone use - 24 Ghanta Bangla News
Home

টিজার মুক্তি পেতেই বিপাকে ‘ধুরন্দর ২’! দায়ের হল এফআইআর – Bengali News | Mumbai police register case against dhurandhar 2 team over unauthorised drone use

Spread the love

দক্ষিণ মুম্বইয়ের ফোর্ট এলাকাটি অত্যন্ত সংবেদনশীল এবং উচ্চ নিরাপত্তা বলয়ে ঘেরা। সেখানেই সরকারি নিষেধাজ্ঞা অমান্য করে ড্রোন ব্যবহার করার অভিযোগে ১ ফেব্রুয়ারি এমআরএ মার্গ থানায় একটি এফআইআর (FIR) দায়ের করা হয়েছে। ছবির লোকেশন ম্যানেজার রিঙ্কু রাজপাল বাল্মিকীর বিরুদ্ধে ভারতীয় ন্যায় সংহিতার (BNS) ২২৩ নম্বর ধারায় ‘আইনসম্মত আদেশ অমান্য’ করার মামলা রুজু করেছে পুলিশ।

পুলিশি নথিতে উল্লেখ করা হয়েছে, গত ৩০ জানুয়ারি থেকে ফোর্ট চত্বরের একাংশে ‘ধুরন্ধর ২’ ছবির শুটিং চলছিল। ঐতিহাসিক এই চত্বরটিকে কৃত্রিমভাবে সাজিয়ে তোলা হয়েছিল পাকিস্তানের একটি পুরনো রাস্তার আদলে। ১ ফেব্রুয়ারি ছিল শুটিংয়ের তৃতীয় দিন। সুপারস্টার সঞ্জয় দত্তসহ ছবির পুরো ইউনিট সেখানে উপস্থিত ছিল। সেই সময়ই পুলিশের নজরে আসে যে, প্রয়োজনীয় অনুমতি ছাড়াই আকাশে ড্রোন উড়িয়ে দৃশ্যগ্রহণ করা হচ্ছে। মুম্বইয়ের ফোর্ট চত্বরে একাধিক গুরুত্বপূর্ণ সরকারি ভবন ও আর্থিক প্রতিষ্ঠানের সদর দপ্তর অবস্থিত। নিরাপত্তার স্বার্থে এই এলাকায় ড্রোন বা অন্য কোনো চালকবিহীন আকাশযান উড়ানো কঠোরভাবে নিয়ন্ত্রিত। কোনওরকম আগাম অনুমতি ছাড়া এই সংরক্ষিত আকাশসীমায় ড্রোন ওড়ানোকে বড়সড় নিরাপত্তা লঙ্ঘন হিসেবেই দেখছে পুলিশ প্রশাসন।

মুম্বই পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, জননিরাপত্তা এবং সংবেদনশীল এলাকার সুরক্ষার কথা মাথায় রেখেই ড্রোন ব্যবহারের ক্ষেত্রে নির্দিষ্ট নিয়ম রয়েছে। শুটিং টিমের পক্ষ থেকে সেই নিয়ম মানা হয়নি। যদিও এই ঘটনায় অন্য কাউকে আটক বা গ্রেফতার করা হয়নি, তবে নিরাপত্তা বলয়ে এই ধরণের বেআইনি কার্যকলাপের ওপর কড়া নজরদারি রাখা হচ্ছে বলে জানিয়েছে প্রশাসন। বিনা অনুমতিতে ড্রোনের ব্যবহার এবং বিশাল সেট তৈরির ফলে জনসাধারণের যাতায়াতে কোনো প্রভাব পড়েছে কি না,তাও খতিয়ে দেখা হচ্ছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *