West Bengal-India News Today Highlights: ভোটার দিবসে রাজ্যজুড়ে পথে নামছে তৃণমূল, ব্লকে ব্লকে দুটি করে মিছিল – Bengali News | Breaking News in Bengali Live Updates on SIR in West Bengal, Kolkata weather, Politics Mamata Banerjee latest news on January 25
25 Jan 2026 11:47 AM (IST)
কমিশনে যাচ্ছে না তৃণমূল
- রাজ্য নির্বাচন কমিশনার (CEO) মনোজ আগারওয়ালের সঙ্গে ১০ সদস্যের প্রতিনিধি দল নিয়ে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের দেখা করার কথা থাকলেও, সেই কর্মসূচি আপাতত স্থগিত করা হয়েছে।
- ইও-র অনুপস্থিতির কারণেই এই সিদ্ধান্ত বলে তৃণমূল সূত্রে জানা গিয়েছে। তবে কমিশনের সঙ্গে বৈঠক স্থগিত হলেও রাজপথ ছাড়ছে না শাসক দল। বিস্তারিত পড়ুন- আজ CEO দফতরে যাচ্ছেন না অভিষেক, কেন?
25 Jan 2026 11:47 AM (IST)
Sashi Panja: শশী পাঁজাকে দেখাতে হবে কাগজ
শশী পাঁজা, নারী ও শিশু কল্যাণ মন্ত্রী
SIR শুনানিতে নারী ও শিশুকল্যাণ মন্ত্রী শশী পাঁজা (Sasi Panja)-কে ডাক। রবিবার দুপুরে শুনানিতে যাবেন মন্ত্রী।
২০০২ এর তালিকায় নাম থাকা সত্ত্বেও তাঁকে ডাকা হয়েছে। আর এই ঘটনা প্রকাশ্যে আসতেই চাঞ্চল্য ছড়িয়েছে। এর আগে অর্মত্য সেনকে শুনানির নোটিস পাঠানো হয়েছিল।
এমনকী, সাংসদ দীপক অধিকারীও পেয়েছিলেন এই নোটিস। এরপর রাজ্যের মন্ত্রী শশী পাঁজাকে শুনানিতে ডেকে পাঠানো হয়েছে।
বিস্তারিত পড়ুন: Sasi panja: ২০০২ এর তালিকায় নাম আছে, তবুও…, শশী পাঁজার ডাক পড়ল শুনানিতে
25 Jan 2026 11:46 AM (IST)
Abhisekh Banerjee: কী নির্দেশ দিলেন অভিষেক?
- প্রায় এক লক্ষ পদাধিকারীর সঙ্গে আয়োজিত মেগা ভার্চুয়াল বৈঠক করেছেন অভিষেক। আর সেখানেই একগুচ্ছ নির্দেশ দিয়েছেন তৃণমূলের সেনাপতি।
- বৈঠকে অভিষেক স্পষ্ট জানান, আগামী ২২ দিনই হলো আসল ‘যুদ্ধের সময়’; তাই আত্মতুষ্টির বদলে শীতঘুম ভেঙে কর্মীদের সর্বশক্তি দিয়ে ময়দানে থাকতে হবে। অভিষেক মনে করিয়ে দেন, এই লড়াই পঞ্চাশ বছরের ভোটের ভাগ্য নির্ধারণ করে দেবে।