CM Mamata Banerjee: দু-তিন দিনেই SIR নিয়ে ২৬টি কবিতা লিখে ফেললেন মমতা, বইমেলায় এল বই - Bengali News | CM Mamata Banerjee wrote 26 poems about SIR, the book is coming to the Kolkata Book Fair - 24 Ghanta Bangla News
Home

CM Mamata Banerjee: দু-তিন দিনেই SIR নিয়ে ২৬টি কবিতা লিখে ফেললেন মমতা, বইমেলায় এল বই – Bengali News | CM Mamata Banerjee wrote 26 poems about SIR, the book is coming to the Kolkata Book Fair

মমতা বন্দ্যোপাধ্যায়Image Credit: Social Media

কলকাতা: বইমেলার উদ্বোধনে গিয়েও এসআইআর নিয়ে সরব মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। লিখে ফেলেছেন বই। একটা, দু’টো নয়, এসআইআর নিয়ে ছাব্বিশটি কবিতা লিখে ফেলেছেন তিনি। নিজেই জানালেন সে কথা। এদিন ৪৯তম আন্তর্জাতিক কলকাতা বইমেলার উদ্বোধনী অনুষ্ঠান থেকে মমতা বলেন, “মোটামুটি আমার ১৫৩টা বই বেরিয়েছে এরইমধ্যে। এবারও হয়তো ৯টা বেরোবে। আমি আমার রাজনৈতিক জীবনের কিছু কথা সবটা এখনও বলিনি। তাহলে আগামীর জন্য হৃদয়ের সঞ্চিত ভাণ্ডারে কী থাকবে। একটা কথা ভাণ্ডার দিয়েছি, একটু একটু লিখেছি। 

এরপরই এসআইআর প্রসঙ্গে বলতে গিয়ে নিজের বই প্রসঙ্গে বলেন, “এসআইআর-এর নামে হেনস্থা চলছে, যেহেতু এটা ২০২৬ সাল তাই আমি ২৬টা কবিতা দু-তিনদিনের মধ্যে লিখে দিয়েছি। ওটাও SIR হিসাবে বেরোবে। কাজেই এবার আমার মোট প্রকাশিত বইয়ের সংখ্যাটা ১৬২ হবে।”  

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *