ম্যাক্সওয়েলকে ছাপিয়ে টি–টোয়েন্টি ক্রিকেটে দুরন্ত মাইলফলকে সূর্যর! - Bengali News | Surya surpasses maxwell to reach a stunning milestone in t20 cricket - 24 Ghanta Bangla News
Home

ম্যাক্সওয়েলকে ছাপিয়ে টি–টোয়েন্টি ক্রিকেটে দুরন্ত মাইলফলকে সূর্যর! – Bengali News | Surya surpasses maxwell to reach a stunning milestone in t20 cricket

Spread the love

কলকাতা: ভারত বনাম নিউজিল্যান্ডের প্রথম টি–টোয়েন্টি ম্যাচেই বিস্ফোরক ব্যাটিং করেছেন অভিষেক শর্মা। তরুণ ভারতীয় ওপেনার যদি ফর্মে থাকেন, প্রতিপক্ষকে হারানোর কাজটা সহজ হয়ে যাবে। ৭ ফেব্রুয়ারি বিশ্বকাপ অভিযান শুরু করবেন ভারত। তার আগে ভারতের ক্যাপ্টেন নয়া রেকর্ড তৈরি করলেন। সূর্যকুমার যাদব নিঃশব্দে তৈরি করলেন এক ঐতিহাসিক মাইলফলক। ২২ বলে ৩২ রান করেছেন। বড় ইনিংস খেলতে না পারলেও সূর্যের কেরিয়ারের ভিওিতে এই রানের গুরুত্ব অপরিসীম। দীর্ঘদিন সূর্য ফর্ম না থাকলেও বিশ্বকাপের ঠিক আগে যে ছন্দে ফিরছেন, তার স্পষ্ট ইঙ্গিতও মিলছে। ম্যাচে নামার সময় পর্যন্ত সূর্যকুমারকে ঘিরে চলছিল প্রবল সমালোচনা। আগের ২১টি ইনিংসে তাঁর গড় ছিল মাত্র ১৩ বা সামান্য বেশি। মাত্র দু’বারই ৩০ এর গণ্ডি পেরিয়েছিলেন। সেই জায়গায় দাঁড়িয়ে নিউজিল্যান্ডের বিরুদ্ধে শুরু থেকেই দারুণ ব্যাট করেন তিনি। আবারও তাঁকে আত্মবিশ্বাসী ব্যাটিং করতে দেখা গেল। যা স্বস্তি দিচ্ছে অনেককে।

এই ইনিংসেই সূর্যকুমার করলেন রেকর্ড। তিনি গ্লেন ম্যাক্সওয়েলকে ছাপিয়ে টি–টোয়েন্টি ক্রিকেটে দ্বিতীয় দ্রুততম ব্যাটার হিসেবে ৯০০০ রান পূর্ণ করলেন। সূর্যের লেগেছে মাত্র ৫৯১৫ বল। ম্যাক্সওয়েলের লেগেছিল ৫৯১৫ বলের বেশি। বর্তমানে সূর্যের টি–টোয়েন্টি কেরিয়ারের রান ৯০০৭ এবং স্ট্রাইক রেট ১৫২.২৭, যা ভারতীয়দের মধ্যে সর্বোচ্চ। এই তালিকায় সূর্যের উপরে রয়েছেন একমাত্র আন্দ্রে রাসেল। যিনি মাত্র ৫৩২১ বলে এই রান করেছিলেন। উল্লেখযোগ্য বিষয় হল, ৯০০০ বা তার বেশি টি–টোয়েন্টি রান করা ব্যাটারদের মধ্যে সূর্যের চেয়েও ভালো স্ট্রাইক রেট রয়েছে রাসেল ও ম্যাক্সওয়েলের।

সূর্যের নজর এখন আরও বড় মাইলফলকের দিকে। টি–টোয়েন্টিতে দ্রুততম ১০,০০০ রান করার রেকর্ড বর্তমানে ম্যাক্সওয়েলের দখলে। তাঁর লেগেছে ৬৫০৫ বলে। বর্তমানে সূর্যকুমার হাতে রয়েছে ৫৯০ বল। এই মাইলফলক স্পর্শ করতে গেলে তাঁকে করতে হবে আরও ৯৯৩ রান। এ রকমই ফর্ম ধরে রাখতে পারলে ২০২৬ টি–টোয়েন্টি বিশ্বকাপে সূর্যকুমার আরও একটি ঐতিহাসিক রেকর্ড গড়ার পথে এগিয়ে থাকবেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *