কৃত্রিম বুদ্ধিমত্তার চ্যালেঞ্জ নিয়ে প্রযুক্তির কৃতীরা আলোচনা করবেন WITT-তে – Bengali News | What India Thinks Today: What are the challenges of Artificial Intelligence? On which experts will give opinion
কৃত্রিম বুদ্ধিমত্তা নিয়ে আলোচনায় প্রযুক্তির কৃতীরা
নয়াদিল্লি: টিভি৯ নেটওয়ার্ক আয়োজিত হোয়াট ইন্ডিয়া থিঙ্কস টুডে সম্মেলনে রবিবার থেকে বসবে চাঁদের হাট। রাজনীতি, ব্যবসা, ক্রীড়া, বিনোদন, প্রযুক্তি-সহ বিভিন্ন ক্ষেত্রের কৃতীরা উপস্থিত থাকবেন সেখানে। WITT-তে হাজির হয়ে বিভিন্ন ক্ষেত্রের কৃতীরা একাধিক বিষয় নিয়ে বক্তব্য রাখবেন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী প্রধান অতিথি হিসাবে উপস্থিত থাকবেন এই অনুষ্ঠানে। টিভি৯-এর এই আন্তর্জাতিক সম্মেলনে কৃত্রিম বুদ্ধিমত্তার মতো প্রযুক্তি নিয়েও চলবে আলোচনা। তথ্যপ্রযুক্তি ক্ষেত্রের কৃতীরা এই বিষয়টি নিয়ে বিভিন্ন দিক তুলে ধরবেন অনুষ্ঠান মঞ্চে।
হোয়াট ইন্ডিয়া থিঙ্কস টুডে-র মঞ্চে কৃত্রিম বুদ্ধিমত্তা নিয়ে আলোচনা করবেন মার্জের সিইও জোনাথন ব্রন্ফম্যান, মাইক্রোসফ্টের শমীক রায়, রিলেয়েন্স জিয়োর প্রধান ডেটা সায়েন্টিস্ট শৈলেশ কুমার, স্যামসুং রিসার্চের ডিরেক্টর অলোক শুক্লা এবং স্ট্যানফোর্ড বিশ্ববিদ্যালয়ের প্রফেসর অনুরাগ মৈরাল।
কৃত্রিম বুদ্ধিমত্তার প্রয়োগ এবং এই প্রযুক্তি অধিক মাত্রায় বিভিন্ন ক্ষেত্রে অন্তর্ভুক্ত হওয়ার পর কী ধরনের চ্যালেঞ্জ উদ্ভূত হবে, মূলত এই বিষয়গুলি নিয়েই আলোচনা করবেন তথ্যপ্রযুক্তি ক্ষেত্রের এই সব দিকপাল ব্যক্তিত্বরা। ২৬ ফেব্রুয়ারি হবে এই আলোচনা সভা। সকাল ১০টা ৩৫ মিনিট থেকে ১১ টা ১০ মিনিট পর্যন্ত হবে এই সংক্রান্ত আলোচনা।