Gold Price Hike: আকাশ ছুঁয়েছে সোনার দাম, এখনও কিনবেন নাকি এবার বিক্রি করবেন? - Bengali News | Gold Price Hike: Gold prices have skyrocketed, so should you buy now or sell? - 24 Ghanta Bangla News
Home

Gold Price Hike: আকাশ ছুঁয়েছে সোনার দাম, এখনও কিনবেন নাকি এবার বিক্রি করবেন? – Bengali News | Gold Price Hike: Gold prices have skyrocketed, so should you buy now or sell?

Spread the love

সোনা-রুপো আরও কিনবেন নাকি বেচবেন?

বিশ্বজুড়ে অনিশ্চয়তা ও ভূ-রাজনৈতিক উত্তেজনার আবহে সোনা ও রুপোর দাম বেড়েছে হু হু করে। আজ সর্বকালের সর্বোচ্চ দরের কাছাকাছি আটকে রয়েছে এই দুই বহুমূল্য ধাতুর দাম। আর সোনা ও রুপোর দাম বাড়ায় দাম বেড়েছে এই দুই ধাতুর ইটিএফেরও। খুচরো বিনিয়োগকারীদের সোনা ও রুপোয় আগ্রহ বাড়ায় অনেকেই সোনা ও রুপোয় এসআইপি শুরু করেছেন। কিন্তু প্রশ্ন একটাই—এই মারাত্মক বেশি দামে সোনা বা রুপো কেনা কি এখনও ঠিক? নাকি বিক্রি করে দেওয়াই এবার বুদ্ধিমানের কাজ হবে?

গত এক বছরে সোনার দাম বেড়েছে ৮০ শতাংশের বেশি। রুপোর ক্ষেত্রে দাম বৃদ্ধি আরও বেশি। প্রায় ২০০ শতাংশ। ইটিএফের ক্ষেত্রেও এর প্রতিফলন আরও স্পষ্ট। রুপোর ইটিএফ ইতিমধ্যেই ১৮৮ শতাংশ, সোনার ইটিএফ ৮০ শতাংশের বেশি রিটার্ন দিয়েছে। ফলে পোর্টফোলিও ফুলে উঠলেও, নতুন বিনিয়োগকারীদের ঝুঁকিও বেড়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *