Bounce Infinity E1+ ই-স্কুটার বুকিং করুন মাত্র 499 টাকায়, এখন দাম 24 হাজার টাকা সস্তা! - Bengali News | Bounce Infinity E1+ offers, get huge discount on this electric scooter - 24 Ghanta Bangla News
Home

Bounce Infinity E1+ ই-স্কুটার বুকিং করুন মাত্র 499 টাকায়, এখন দাম 24 হাজার টাকা সস্তা! – Bengali News | Bounce Infinity E1+ offers, get huge discount on this electric scooter

Spread the love

টু-হুইলার নির্মাতা কোম্পানি বাউন্স ইনফিনিটি ইলেকট্রিক (Bounce Infinity electric) তাদের ইলেকট্রিক স্কুটার E1+ অনেকটাই সস্তা করেছে। Ola Electric, Ather Energy, Okaya EV-এর পরে, Bounce Infinityও E2W নির্মাতাদের তালিকায় যোগ দিয়েছে। আর তারপরেই বৈদ্যুতিক দু-চাকার গাড়ির দাম কমিয়েছে কোম্পনাটি। বাউন্স ইনফিনিটি ইলেকট্রিক স্কুটার কম দামের ঘোষণার পর 21% সস্তা হয়েছে। তবে এই অফারটি সীমিত সময়ের জন্য। দেখে নিন কত টাকায় আপনি এই ইলেকট্রিক স্কুটার কিনতে পারেন।

Bounce Infinity E1+ ইলেকট্রিক স্কুটারটির দাম 24 হাজার টাকা কমিয়ে দিয়েছে। এই Sequoia Capital-backed স্মার্ট মোবিলিটি কোম্পানি E1+ ইলেকট্রিক স্কুটারে এই দাম কমিয়েছে। E1+ ভ্যারিয়েন্ট এখন 89,999 টাকায় (এক্স-শোরুম) কিনতে পারবেন। এই অফারটি 31শে মার্চ পর্যন্ত পাবেন। E1 LE এর মত অন্যান্য ভ্যারিয়েন্টের কথা বললে, E1 এর দাম আগের মতই থাকবে। E1 LE-এর দাম 1,08,064 টাকা আর E1 মডেলের দাম 1,04,999 টাকা। Bounce Infinity E1+ কোম্পানির অফিসিয়াল ওয়েবসাইট থেকে মাত্র 499 টাকায় বুক করতে পারবেন।

বাউন্স ইনফিনিটি ইলেকট্রিক স্কুটারগুলির ফিচার:

এতে 15 Amp ওয়াল সকেটে প্লাগ লাগিয়ে সহজেই চার্জ করা যায়। অর্থাৎ স্মার্টফোন চার্জ করতে পারবেন। বাউন্স ইনফিনিটি E1 রেঞ্জে কোম্পানি একটি 2KWh রিমুভেবল লিথিয়াম আয়ন ব্যাটারি ব্যবহার করেছে। মাত্র 4 ঘন্টার মধ্যে ব্যাটারি সম্পূর্ণ চার্জ করা যাবে। রেঞ্জ সম্পর্কে কথা বললে, বৈদ্যুতিক স্কুটারটি একবার চার্জে 85 কিলোমিটার পর্যন্ত যেতে পারে। সর্বোচ্চ গতি প্রতি ঘন্টায় 65 কিমি। এতে পাওয়ার, ইকো, ক্রুজ, ড্র্যাগ এবং রিভার্স মোড রয়েছে। ব্রেকিং সিস্টেমের কথা বললে, এর সামনে এবং পিছনে কম্বি ব্রেকিং সিস্টেমের সঙ্গে ডিস্ক ব্রেক দেওয়া হয়েছে। এই বৈদ্যুতিক স্কুটারটিতে উজ্জ্বল LED প্রোজেক্ট হেডলাইট রয়েছে।

Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *