‘সিনেমার সমাবর্তন ২০২৬’, দেখে নিন কারা পেলেন সেরার পুরস্কার – Bengali News | Here is the winner list of cinemar samabartan 2026
এবারের সমাবর্তনে আক্ষরিক অর্থেই ‘সৃজিতময়’ হয়ে রইল মঞ্চ। পরিচালকের তিনটি ছবি মিলিয়ে মোট আটটি পুরস্কার এল তাঁর ঝুলিতে। ‘সত্যি বলে সত্যি কিছু নেই’ ছবির জন্য সৃজিত মুখোপাধ্যায় পেলেন সেরা পরিচালকের শিরোপা। এছাড়াও এই ছবিটি সেরা সহ-অভিনেত্রী (সৌরসেনী মৈত্র), সেরা সিনেমাটোগ্রাফার (প্রসেনজিৎ চৌধুরি), সেরা সাউন্ড ডিজাইনিং এবং মিক্সিং-এর (আদিপ ও অনিন্দিত) পুরস্কার জিতে নিয়েছে। সেরা চিত্রনাট্যর পুরস্কারও গেছে সৃজিতের এই ছবির দখলে, তবে এই বিভাগে তাঁর সঙ্গে যৌথভাবে পুরস্কৃত হয়েছেন আদিত্য বিক্রম সেনগুপ্ত (মায়ানগর)।