ED on Calcutta High Court: I-PAC-এ তল্লাশির ঘটনায় হাইকোর্টে CBI তদন্ত চাইল ED, যুক্ত করা হয়েছে মুখ্যমন্ত্রীর নামও – Bengali News | ED want CBI Investigation In Calcutta High Court For IPAC Case they mention Mamata Banerjee’s name also
কলকাতা: আইপ্যাকে (I-PAC) তল্লাশিতে বাধা। কলকাতা হাইকোর্টে সিবিআই তদন্ত চাইল ইডি (ED)। মুখ্য়মন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে মামলায় যুক্ত করে সিবিআই তদন্তের দাবি করছে ইডি। এই ঘটনায় মুখ্যমন্ত্রীর ভূমিকা তদন্তের আওতায় আনার আর্জি কেন্দ্রীয় এজেন্সির।
কী কী অভিযোগ ইডির?
ইডির বক্তব্য, তল্লাশি চালানোর সময় মুখ্যমন্ত্রী নিজে উপস্থিত ছিলেন। যেভাবে তিনি ফাইল নিয়ে গিয়েছেন সেটাকে নজরের আওতায় নিয়ে আসা হোক। কোনও পুলিশের মারফত এটি সম্ভব নয়, তাই এক কেন্দ্রীয় এজেন্সি আর এক কেন্দ্রীয় এজেন্সির দ্বারস্থ হতে চাইছে। ইডি যে গোটা পিটিশন রয়েছে, সেখানে এফআইআর (FIR) করার কথা বলা হয়েছে। উল্লেখ করা হয়েছে রাজীব কুমারের নাম। ইডির অভিযোগ,বড়-বড় পুলিশ আধিকারিকরা সেখানে ছিলেন। এমনকী যে ফাইল নিয়ে যাওয়া হয়েছে সেটা পুলিশের মাধ্যমেই নিয়ে যাওয়া হয়েছে।
বিস্তারিত আসছে…