Sandeshkhali: পুলিশের চোখে ধুলো দিয়ে ঢুকে গেলেন মীনাক্ষী, সন্দেশখালি জুড়ে উড়ল লাল ঝান্ডা – Bengali News | Sandeshkhali Meenakshi Mukherjee entered with dust in the eyes of the police, the red flag flew across Sandeshkhali
সন্দেশখালিতে উড়ল সিপিএমের ঝান্ডাImage Credit source: TV9 Bangla
সন্দেশখালি: সন্দেশখালিতে আজ পা রাখছেন DYFIএর রাজ্য সম্পাদক মীনাক্ষী মুখোপাধ্যায়। ফেরিঘাটে কড়া নজর পুলিশের। কিন্তু পুলিশকে কার্যত ফাঁকি দিয়েই নৌকায় চেপে চলে যান ওপারে। পুলিশ নাকি তাঁকে চিনতেই পারেনি। অন্তত তেমনটাই দাবি করলেন সিপিএম কর্মীরা। এদিকে, মীনাক্ষী সন্দেশখালিতে পা দেওয়ার আগেই সেখানে উড়ল সিপিএমের পতাকা। ২০১১ সালের পর সন্দেশখালির মাটিতে ফের উড়ল সিপিএমের পতাকা। জেলিয়াখালি, দুর্গামণ্ডপ, খুলনা-সহ একাধিক এলাকায় পতাকা উড়িয়ে মাঠে থাকার কথা জানান দিলেন বাম কর্মী সমর্থকেরা। সিপিএম কর্মীদের অভিযোগ, রাজ্যে পরিবর্তনের পর সন্দেশখালিতে মিটিং-মিছিল তো দূর। পতাকা তুললেই বাম কর্মীদের আক্রমণ করত শেখ শাহজাহানের অনুগামীরা। সন্দেশখালির আন্দোলনের হাত ধরে সেই ছবিরই বদল দেখা দিল শনিবার।
এদিকে, শনিবার আবার সন্দেশখালির মাটিতে পা রেখেছেন বাম নেত্রী মীনাক্ষী মুখোপাধ্যায়। তাঁর নেতৃত্বে গ্রামে যাচ্ছে সিপিএমের প্রতিনিধি দল। মীনাক্ষীর সঙ্গে থাকা লোকজন ইতিমধ্যেই একজন একজন করে বিভিন্নভাবে ঢুকে পড়েছেন। তাঁরা একজন একজন করে নৌকায় উঠে ওপারে চলে যান। মীনাক্ষী মুখোপাধ্যায়ও মুখে কার্যত ওড়না দিয়ে ঢেকে নৌকয় উঠে পড়েন। পুলিশ তাঁকে দেখে চিনতে পারেননি।
বিস্তারিত আসছে…