Weather Update: '৬৫ সালের পর এবছর! আবহাওয়ার বড় আপডেট - Bengali News | What is the weather latest update for West bengal - 24 Ghanta Bangla News
Home

Weather Update: ‘৬৫ সালের পর এবছর! আবহাওয়ার বড় আপডেট – Bengali News | What is the weather latest update for West bengal

Spread the love

শীতের দখলে গোটা বাংলা। হাড় কাঁপানো ঠান্ডায় রীতিমতো জবুথবু অবস্থা সকলের। শুধু বাংলা নয়, গোটা উত্তর ভারতও ঠান্ডায় কাঁপছে। ঘন কুয়াশার ঠেলায় মঙ্গলবারও ছিল ‘শীতল দিন’। আজ রোদ না ওঠায় পর পর ২ দিন ‘কোল্ড ডে’ বাংলায়। তবে ওই যে, গোটা উত্তর ও উত্তর পূর্ব ভারতেরই একই অবস্থা। আলিপুর আবহাওয়া অফিস বলছে, কাল বীরভূমে শৈত্যপ্রবাহের কমলা সতর্কতাও জারি করা হয়েছে।বুধবার পূর্ব ও পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ, নদিয়া, হুগলি, উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, কোচবিহার, আলিপুরদুয়ার, জলপাইগুড়িতে সতর্কতা জারি করা হয়েছে। কমলা সতর্কতা জারি করা হয়েছে, বীরভূম, পূর্ব বর্ধমানে। এখানে শৈত্যপ্রবাহ ও শীতল দিনের জোড়া সতর্কতা জারি করা হয়েছে। হলুদ সতর্কতা জারি শীতল দিন-এর সতর্কতা পশ্চিম বর্ধমান, মুর্শিদাবাদে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *