কোন সার্টিফিকেট ধরা হবে না, SIR-এর মধ্যেই বড় নির্দেশ নির্বাচন কমিশনের – Bengali News | Election Commission notifies rejected OBC certificate will not be taken in SIR
কলকাতা: এসআইআর-এর প্রথম ধাপ শেষে রাজ্যের ৫৮ লক্ষ ভোটারের নাম বাদ পড়েছে। ইতিমধ্যে শুরু হয়েছে শুনানি। লক্ষ লক্ষ মানুষকে শুনানিতে ডাকা হয়েছে। নথিপত্র নিয়ে হাজির হচ্ছেন তাঁরা। প্রশ্নের মুখোমুখি হতে হচ্ছে তাঁদের। এমনকী রাজ্যের অনেক নেতা-মন্ত্রী, প্রাক্তন মন্ত্রী ও তাঁদের পরিবারের সদস্যদেরও ডাক পড়েছে। এই পরিস্থিতিতে ওবিসি সার্টিফিকেট নিয়ে বড় নির্দেশ দিল নির্বাচন কমিশন।
কলকাতা হাইকোর্টের নির্দেশে বাতিল হওয়া কোনও ওবিসি সার্টিফিকেট এসআইআর-এর কাজে ব্যবহার করা যাবে না। বুধবার এমনটাই জানিয়েছে নির্বাচন কমিশন। ২০১০ সালের পর থেকে ২০২৪ সালের মে মাস পর্যন্ত দেওয়া সব ওবিসি সার্টিফিকেট বাতিল করেছিল হাইকোর্ট। ওই সব সার্টিফিকেট এসআইআর-এর কাজে যাতে কেউ না ব্যবহার করে, সে ব্যাপারে নির্দেশিকা দেওয়া হয়েছে কমিশনের তরফে। জেলাশাসক তথা জেলা নির্বাচনী আধিকারিক (ডিইও)-দের এমনই জানিয়েছে কমিশন।
সবিস্তারে আসছে…