Cooperative Society election: তামান্নার এলাকায় সমবায় ভোটে শূন্য তৃণমূল, সব আসন পেল বামেরা - Bengali News | Left alliance wins at cooperative society election in Nadia - 24 Ghanta Bangla News
Home

Cooperative Society election: তামান্নার এলাকায় সমবায় ভোটে শূন্য তৃণমূল, সব আসন পেল বামেরা – Bengali News | Left alliance wins at cooperative society election in Nadia

Spread the love

সমবায় সমিতির নির্বাচনে সব আসন পেল বামেরাImage Credit: TV9 Bangla

নদিয়া: তৃণমূলের বিজয়োৎসব থেকে বোমাবাজিতে নাবালিকার মৃত্যু। মাস ছয়েক আগে নদিয়ার কালীগঞ্জ বিধানসভার উপনির্বাচনে ফল ঘোষণার পর বোমাবাজিতে তামান্না খাতুনের

তৃণমূল মুখপাত্র তন্ময় ঘোষ বলেন, “পশ্চিমবঙ্গে গণতন্ত্র রয়েছে। ফলে বিরোধীরা থাকবে। ভারতবর্ষের সংসদীয় গণতন্ত্রের শক্তি হচ্ছে বিরোধী স্বর। আমরা সবসময় বলি, গণতন্ত্রে বিরোধী স্বরকে দমন করে দেওয়াই গণতন্ত্রের কণ্ঠরোধ করে দেওয়া। এখানে একটা সমবায়ে বিরোধীরা জিতেছে, এটা স্বাভাবিক। আমরা মানুষের কাছে যাব। তৃণমূলের উন্নয়ন তুলে ধরব। বিরোধীদের শুভেচ্ছা। একশো শতাংশ জিতে গেলে সেটা তো স্বৈরতন্ত্র হয়। আমরা গণতন্ত্রকে বাঁচিয়ে রাখতে চাই।”

সিপিএম নেতা কলতান দাশগুপ্ত বলেন, “মানুষ সুযোগ পেলেই নৈরাজ্যের ঘটনার জবাব দিয়েছেন। এখানে জিতে যাই, ওখানে জিতে যাই বলে সব অপরাধ মাফ, তৃণমূলের এই রাজনীতিরই জবাব দিয়েছেন মানুষ। সুযোগ পেলেই বোমার জবাব ব্যালটে দিচ্ছেন ভোটাররা। ভবিষ্যতেও তাই দেবেন।”

তৃণমূলকে পরাস্ত করে জয় বাম গণতান্ত্রিক জোটের।নদিয়ার কালিগঞ্জের বৈরামপুর – পলাশি সমবায় কৃষি উন্নয়ন সমিতির নির্বাচনের ঘটনা। এই নির্বাচনে ৯-০আসনে তৃনমূলকে পরাস্ত করে বাম গণতান্ত্রিক প্রগতিশীল শক্তির জয়। বিধানসভা উপনির্বাচনের কালীগঞ্জে বিপুল ভোটে জয়লাভ করেন তৃণমূল প্রার্থী আলফা আহমেদ। এরপরই মৃত্যু হয় তামান্নার। তারপর এই সমবায় নির্বাচনে তৃনমূল পরাজয় ঘটে।।

দীর্ঘদিন পরে গণতান্ত্রিক নির্বাচন অনুষ্ঠিত হল নদিয়া জেলার কালীগঞ্জ ব্লকের পালিতবেঘিয়া গ্রাম পঞ্চায়েত এলাকার বৈরামপুর–খর্দু পলাশি সমবায় কৃষি উন্নয়ন সমিতিতে। রবিবার হাইকোর্টের নির্দেশে সিসিটিভি ক্যামেরা ও উচ্চপদস্থ পুলিশ আধিকারিকের উপস্থিতিতে ভোটগ্রহণ হয়। নির্বাচনে ন’টি আসনেই জয়ী হন বাম সমর্থিত প্রার্থীরা।
সমবায় সূত্রে জানা গিয়েছে, চূড়ান্ত ভোটার তালিকায় ৫৪৬ জনের নাম ছিল। তার মধ্যে ৪৬৪ জন ভোট দেন। সিপিএম নেতা দেবাশিস আচার্য বলেন, স্বচ্ছ নির্বাচনে মানুষ প্রগতিশীল শক্তিকেই বেছে নেয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *