‘একটা মারও বাইরে পরবে না’, ঋতুপর্না প্রসঙ্গে এ কী বললেন অভিষেক? – Bengali News | When june malia shared an bad experience on show what was abhishek chatterjee reaction
অভিষেক চট্টোপাধ্যায়। টলিপাড়ায় দীর্ঘদিন রাজত্ব করা এই অভিনেতীর ঝুলিতে বহু স্মৃতি, বহু কাহিনি। তাঁর অকাল প্রয়াণ সকলকে কাঁদিয়েছিল। চোখের জলে ভেসেছিল টলিপাড়া। তবে সেই টলিপাড়ার অন্দরমহলের নানা সমীকরণ মজার ছলে এমনভাবে উপস্থানা করতে অভিষেক, যা ভীষণ সহজ সরল। একবার অপুর সংসার টক শোয়ে এসে অভিষেক চট্টোপাধ্যায় তেমনই এক মজার গল্প বলেছিলেন, যা আপাত দৃষ্টিতে দেখে মজার মনে হলেও, এক শিল্পীর কাছে দুর্বিসহ। ঠিক কী ঘটেছিল? অপুর সংসার টক শোয়ে সঞ্চালক শাশ্বত চট্টোপাধ্যায় অতিথি জুন মালিয়া ও অভিষেককে যাত্রা বা শো প্রসঙ্গে প্রশ্ন করেন। যেখানে এক ভয়ানক অভিজ্ঞতা শেয়ার করেছিলেন জুন মালিয়া।
তাঁর কথায়, একবার এক শো করতে গিয়েছিলেন তিনি। তাঁর সঙ্গে ছিলেন জিৎ। সেই প্রথম শো, তাঁদের বলা হয়েছিল, দর্শকদের সঙ্গে খানিকটা কথা বলতে, গান করতে ইত্যাদি। সেই মতোই চলছিল। তাঁরা ভেবেছিলেন কতই বা লোক হবে, পৌঁছে দেখেছিলেন প্রায় ২০ হাজার লোক। তারই মাঝে কানে আসে অভিনেত্রী ঋতুপর্ণা সেনগুপ্ত আসেননি। এদিনে জিৎ ও জুনের পর তাঁরই এন্ট্রি। জুন মালিয়া খোলসা করেন, তাঁদের কানে খবর আসে ঋতুপর্ণা তখনও দূর্গাপুরে। আয়োজক সংস্থার অনেকেই ভেবেছিলেন তিনি হয় তো আসবেন না।
এই সময় জুনকে থামিয়ে অভিনেতা অভিষেক চট্টোপাধ্যায় বলেছিলেন, ‘এই মানুষেরা টিকিট কেটে স্টার দেখতে আসেন। একেবারে লিস্ট মিলিয়ে মিলিয়ে দেখেন। ফলে তাঁরা যখন দেখেন, সময় মতো বা তালিকা মতো কেউ একজন আসছেন না, তখ রীতিমত তর্জা শুরু হয়ে যায়। আগুন পর্যন্ত ছুঁড়তে পারেন তাঁরা। একটা মারও বাইরে পড়বে না।’ সেই একই পরিস্থিতিতে সেদিন পড়তে হয়েছিল জুন ও জিৎকে। যদিও দেরিতে হলেও ঋতুপর্ণা সেনগুপ্ত কিন্তু কথা রেখেছিলেন। ঠিক পৌঁছে গিয়েছিলেন দর্শকদের দরবারে।