Winter in Kolkata: মরশুমের শীতলতম ভোর কলকাতায় - Bengali News | Weather Update 2025, coldest day of the season in Kolkata, Know what weather office saying - 24 Ghanta Bangla News
Home

Winter in Kolkata: মরশুমের শীতলতম ভোর কলকাতায় – Bengali News | Weather Update 2025, coldest day of the season in Kolkata, Know what weather office saying

Spread the love

কলকাতা: এবার যেন একেবারে চেনা ছন্দে শীত। শীতলতম দিন দেখল কলকাতা। এদিন সকালে কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা নেমে গেল ১৪.৪ ডিগ্রি সেলসিয়াসে। এর আগে ৬ ডিসেম্বর শহরের তাপমাত্রা নেমেছিল ১৪.৫ ডিগ্রি সেলসিয়াসে। অন্যদিকে পারাপতন দেখা গিয়েছে পশ্চিমাঞ্চলের জেলাগুলিতেও। আজ-কাল কুয়াশার ঘনঘটা বেশ কিছু জেলায়। ঘন কুয়াশা হতে পারে পশ্চিমের ও উত্তরবঙ্গের লাগোয়া জেলাগুলিতে। কোথাও কোথাও দৃশ্যমানতা ৫০ মিটারে আসতে পারে। আগামী কয়েকদিন পশ্চিমের জেলাগুলিতে ১২ থেকে ১৫ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে থাকবে সর্বনিম্ন তাপমাত্রা। এমনটাই বলছে আবহাওয়া দফতর। 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *