Train Fare Hike: বিরাট বড় খবর, ২৬ ডিসেম্বর থেকে বাড়ছে ট্রেনের ভাড়া - Bengali News | Big Announcement by Indian Railways, Train Fare to Be Hiked from 26 December, Check Latest Rate Chart - 24 Ghanta Bangla News
Home

Train Fare Hike: বিরাট বড় খবর, ২৬ ডিসেম্বর থেকে বাড়ছে ট্রেনের ভাড়া – Bengali News | Big Announcement by Indian Railways, Train Fare to Be Hiked from 26 December, Check Latest Rate Chart

নয়া দিল্লি: বড় খবর। বাড়ছে ট্রেনের ভাড়া। নতুন ভাড়ার কাঠামো প্রকাশ করল ভারতীয় রেলওয়ে। লোকাল ট্রেনের ভাড়া বাড়ানো হল না। তবে দূরপাল্লার ট্রেনের টিকিটের ভাড়া বাড়ছে। আগামী ২৬ ডিসেম্বর থেকে নতুন ভাড়া কার্যকর হবে বলে জানানো হয়েছে রেলের তরফে।

ভারতীয় রেলওয়ের তরফে জানানো হয়েছে, নতুন ভাড়া কাঠামোয় লোকাল ও মান্থলি সেশন টিকিটের দাম বাড়ছে না। ২১৫ কিলোমিটারের মধ্যে যারা জেনারেল কোচে ভ্রমণ করবেন, তাদের ক্ষেত্রেও কোনও ভাড়া বাড়ছে না। ২১৫ কিলোমিটারের পর থেকে প্রতি কিলোমিটারের এক পয়সা করে ভাড়া বাড়বে জেনারেল কামরার জন্য। মেইল ও এক্সপ্রেস ট্রেনে নন-এসি ও এসি ক্লাসে প্রতি কিলোমিটারে দুই পয়সা করে ভাড়া বাড়ছে।

৫০০ কিলোমিটারের বেশি দূরত্বে যারা যাতায়াত করবেন, নন-এসি কামরার ক্ষেত্রে ১০ টাকা করে ভাড়া বাড়ানো হচ্ছে। রেলের তরফে জানানো হয়েছে, এই সামান্য ভাড়া বৃদ্ধিতে রেলের অতিরিক্ত ৬০০ কোটি টাকা আয় হবে।

বিস্তারিত আসছে…


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *