CM Mamata Banerjee: বিশ্ব বঙ্গ বাণিজ্য সম্মেলনের বদলে এবারই প্রথম বিজনেস কনক্লেভ, জোর কোন কোন ক্ষেত্রে? – Bengali News | Business Conclave instead of Bengal Global Business Summit for the first time this year, which sectors are being emphasized
মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়Image Credit: PTI
কলকাতা: কলকাতায় হচ্ছে প্রথম বিজনেস কনক্লেভ। বিশ্ব বঙ্গ বাণিজ্য সম্মেলনের বদলে এ বছরে প্রথম এ ধরনের কনক্লেভ অনুষ্ঠিত হচ্ছে। সূত্রের খবর, ধনধান্য স্টেডিয়ামে অনুষ্ঠিত এই কনক্লেভে থাকছেন হর্ষ নেওটিয়া, সঞ্জীব পুরি, সঞ্জীব গোয়েঙ্কা, রুদ্র চট্টোপাধ্যায়, সঞ্জয় বুধিয়া, উমেশ চৌধুরীর মত শিল্পপতিরা। নবান্ন সূত্রে খবর, কনক্লেভে থাকার কথা জিন্দল গোষ্ঠীর কর্ণধার সজ্জন জিন্দালের ছেলে পার্থ জিন্দালের। থাকবেন রিলায়েন্স গোষ্ঠীর প্রতিনিধিও।
সূত্রের খবর, আসবেন টাটা মোটরস, টাটা হিতাচির সিইও। সেমি কন্ডাক্টর শিল্পে আন্তর্জাতিক উৎপাদন সংস্থা গ্লোবাল ফাউন্ড্রিজের প্রতিনিধি। থাকছেন আইবিএম, ইনফোসিস, উইপ্রোর মত আন্তর্জাতিক তথ্য প্রযুক্তি সংস্থার প্রতিনিধিরাও।
এছাড়াও থাকবেন এ রাজ্যে অবস্থিত ইওরোপ আমেরিকা বিভিন্ন প্রদেশের দূতাবাসের প্রধান। থাকছেন বড় ছোট সমস্ত বণিক সভার প্রধান এবং অন্যান্য সদস্যরা। মূলত আটটি শিল্পক্ষেত্রে বিশেষ গুরুত্ব দেওয়া হতে চলেছে এই কনক্লেভে। মুখ্যমন্ত্রীর পরামর্শ মেনেই এই আটটি ক্ষেত্রকে বাছাই করা হয়েছে বলে জানা যাচ্ছে। ভবিষ্যতে এই শিল্পগুলিকে কেন্দ্র করে আটটি ক্ষেত্রের মধ্যে আছে ইস্পাত, মণি–রত্ন, খাদ্য প্রক্রিয়াকরণ, তথ্যপ্রযুক্তি, কৃত্রিম বুদ্ধিমত্তা, সেমি কন্ডাকটর, পর্যটন এবং বস্ত্র। এই আটটি ক্ষেত্রের গুরুত্ব বোঝাতে একটি আলাদা ‘প্রেজেন্টেশন’ তৈরি করা হয়েছে । বিজিনেস কনক্লেভে অতিথিদের সামনে এই ‘প্রেজেন্টেশন’–এর মাধ্যমে আট শিল্পক্ষেত্রের গুরুত্ব তুলে ধরা হবে।