Lionel Messi: মেসিকে দেখতে না পেয়ে বিশৃঙ্খলা, যুবভারতীর ভিতরে আগুন লাগাল দর্শকরা! – Bengali News | Lionel Messi: Chaos erupted when fans couldn’t see Messi, and spectators set fire inside the Salt Lake Stadium or Vivekananda Yuva Bharati Krirangan or VYBK
কলকাতায় ফুটবল ঈশ্বরের ‘বরপুত্র’। সকাল থেকেই স্বাভাবিক ছন্দে ঘটছিল সবটা। কিন্তু তাল কাটল মেসির যুবভারতীতে ঢোকার পরই। দর্শকদের অভিযোগ, তাঁরা মেসিকে দেখতেও পাননি। মেসিকে প্রায় ৭০-৮০ জন ঘিরে ছিল। যার মধ্যে ছিলেন রাজ্যের মন্ত্রী অরূপ বিশ্বাসও। আর এই সবের পরই দর্শকরা ক্ষোভে ফেটে পড়েন। পরিস্থিতির অবনতি হচ্ছে দেখে মেসিকে স্টেডিয়াম থেকে বের করে দেন উদ্যোক্তারা। যদিও এতেই যেন ক্ষোভের আগুনে ঘি পড়ে। ফুঁসে ওঠেন হাজার হাজার টাকা খরচ করে মেসিকে দেখতে আসা সাধারণ মানুষ।
প্রথমে শুরু হয় জলের বোতল ছোড়া। তারপর স্টেডিয়ামের বাকেট সিট ভেঙে সেগুলোকে ছুঁড়তে শুরু করেন সাধারণ দর্শকরা। আর তারপরই স্টেডিয়ামের ফেন্সিং টপকে, গেট ভেঙে মাঠে ঢুকে পড়ে উন্মত্ত জনতা। ভেঙে ফেলা হয় গোলপোস্ট। আর এই বেনজির দৃশ্যে মাথা হেঁট হল আমাদের কল্লোলিনী তিলোত্তমারই।