RBI MPC Meeting: ফের কমল রেপো রেট, কতটা কমবে আপনার ইএমআই? – Bengali News | RBI MPC Meeting December Repo Rate Slashed By 25 Basis Points To 5.25 Per Cent Says Governor Sanjay Malhotra
ফের কমল রেপো রেট, কত কমবে ইএমআই?Image Credit: PTI
ডিসেম্বরের শুরুতেই এবার বিরাট ঘোষণা করল ভারতের রিজার্ভ ব্যাঙ্ক। ৫ ডিসেম্বর, শুক্রবার সকালে ২৫ বেসিস পয়েন্ট রেপো রেট কমিয়ে দিল রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া। বর্তমানে রেপো রেট গিয়ে দাঁড়াল ৫.২৫ শতাংশে। রিজার্ভ ব্যাঙ্কের মানিটারি পলিসি কমিটির তিন দিনের বৈঠকের পর এই রেট কাটের ঘোষণা করলেন রিজার্ভ ব্যাঙ্কের গভর্নর সঞ্জয় মালহোত্রা। এর ফলে একটা বিরাট স্বস্তি পেল দেশের মধ্যবিত্তরা।
রেপো রেট কাটের ফলে বেশ খানিকটা কমবে হোন লোন সহ একাধিক ঋণের মাসিক কিস্তি। কেউ মাসিক কিস্তি কমাতে না চাইলে কমবে তাঁর লোনের সময়কাল। তবে, রিজার্ভ ব্যাঙ্কের এই পদক্ষেপে কিছুটা হলেও চিন্তা বাড়ল বিভিন্ন ব্যাঙ্কে টাকা জমা রেখেছেন যাঁরা, তাঁদের।