সরকার ফেলার ষড়যন্ত্র! কেন এমন দাবি করলেন মমতা – Bengali News | Mamata Banerjee claims there is planning to topple the govt
‘চালাকির দ্বারা কোও মহৎ কাজ হয় না।’ মালদহ থেকে এই ভাষাতেই কেন্দ্রকে বার্তা দিলেন মমতা বন্দ্য়োপাধ্যায়। মুখ্যমন্ত্রী বলেন, “আমরা সবটাই করব। আমরা লড়ে নেব। অধিকার আদায় করে নেব। বাংলাকে দমানো যায় না।”
উন্নয়ন আটকাতে এসআইআর করা হচ্ছে, এমনটাই দাবি করেছেন তিনি। তিনি বলেন, “এসআইআর নিয়ে ভয় পাচ্ছেন না তো? যেহেতু ফেব্রুয়ারিতেই নির্বাচন ঘোষণা হবে। তাই এটা করা হয়েছে।” এসআইআর না মানলে সরকার ফেলে দেওয়া হবে, এমন চক্রান্ত করা হয়েছে বলেই দাবি মমতার। সরাসরি মুখ্যমন্ত্রী বলেন, “কাউকে ডিটেনশন ক্যাম্পে যেতে দেব না।”