Vaibhav Suryavanshi: অবশেষে সেঞ্চুরি, মঙ্গলে মহারাষ্ট্রের বিরুদ্ধে মুস্তাকে বিরাট রেকর্ড বৈভব সূর্যবংশীর - Bengali News | Vaibhav Suryavanshi hits century at Eden Gardens and create record in SMAT - 24 Ghanta Bangla News
Home

Vaibhav Suryavanshi: অবশেষে সেঞ্চুরি, মঙ্গলে মহারাষ্ট্রের বিরুদ্ধে মুস্তাকে বিরাট রেকর্ড বৈভব সূর্যবংশীর – Bengali News | Vaibhav Suryavanshi hits century at Eden Gardens and create record in SMAT

Spread the love

অবশেষে সেঞ্চুরি, মঙ্গলে মহারাষ্ট্রের বিরুদ্ধে মুস্তাকে বিরাট রেকর্ড বৈভব সূর্যবংশীরImage Credit: PTI

কলকাতা: ৩ ম্যাচ পর অবশেষে ইডেনে চলল ভারতের তরুণ তুর্কি বৈভব সূর্যবংশীর (Vaibhav Suryavanshi) ব্যাট। মহারাষ্ট্রের বিরুদ্ধে সৈয়দ মুস্তাক আলি ট্রফির ম্যাচে সেঞ্চুরি হাঁকিয়েছেন বিহারের বৈভব। ইডেন গার্ডেন্সে এর আগে চণ্ডীগড়, মধ্যপ্রদেশ ও জম্মু-কাশ্মীরের বিরুদ্ধে বৈভব করেন যথাক্রমে ১৪, ১৩ ও ৫ রান। এ বার রানে ফিরলেন বৈভব। তবে শুধু রানেই নয়, সেঞ্চুরি হাঁকিয়ে রেকর্ডও গড়েছেন তিনি। কী সেই রেকর্ড?

সবচেয়ে কম বয়সে সৈয়দ মুস্তাক আলি ট্রফিতে সেঞ্চুরির রেকর্ড

মাত্র ১৪ বছর বয়সে সৈয়দ মুস্তাক আলি ট্রফিতে সেঞ্চুরির রেকর্ড গড়েছেন বিহারের ওপেনার বৈভব সূর্যবংশী। তিনি ঠিক ১৪ বছর ২৫০ দিন বয়সে মহারাষ্ট্রের বিরুদ্ধে সৈয়দ মুস্তাক আলি ট্রফিতে সেঞ্চুরি করেছেন। আর তাতেই সবচেয়ে কম বয়সে এই টুর্নামেন্টে তিন অঙ্কের রান করা ক্রিকেটার হয়েছেন।

বৈভবের অপর এক রেকর্ড

বিহারের হয়ে এক ইনিংসে টি-২০-তে সবচেয়ে বেশি ছয় মারার রেকর্ড গড়েছেন বৈভব। ওপেনিংয়ে নেমে তিনি ৭টি ছয় মেরেছেন। এর আগে বিহারের রাজেশ সিং টি-২০ ফর্ম্যাটে এক ইনিংসে ৬টি ছয় মেরেছিলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *