Rohit Sharma: ওডিআইতে রোহিত-রাজ! আফ্রিদির বিশ্বরেকর্ড ভাঙলেন হিটম্যান - Bengali News | Rohit Sharma creates record for most sixes in ODIs during IND vs SA 1st ODI match - 24 Ghanta Bangla News
Home

Rohit Sharma: ওডিআইতে রোহিত-রাজ! আফ্রিদির বিশ্বরেকর্ড ভাঙলেন হিটম্যান – Bengali News | Rohit Sharma creates record for most sixes in ODIs during IND vs SA 1st ODI match

Spread the love

ওডিআইতে রোহিত-রাজ! আফ্রিদির বিশ্বরেকর্ড ভাঙলেন হিটম্যানImage Credit: BCCI

কলকাতা: প্রায় ১০ মাস পর ভারতের মাটিতে খেলছেন রোহিত শর্মা (Rohit Sharma)। হাঁকিয়েছেন হাফসেঞ্চুরি, সেইসঙ্গে গড়েছেন বিশ্বরেকর্ডও। অস্ট্রেলিয়া সফরের পর আবার ওডিআইতে (ODI) ফিরলেন রোহিত। যশস্বী জয়সওয়ালের সঙ্গে রাঁচিতে ওপেনিংয়ে নেমে ৫১ বলে ৫৭ করেন রোহিত। এই ইনিংস তিনি সাজান ৫টি চার ও ৩টি ছয় দিয়ে। আর এই তিন ছয়ের সুবাদেই শাহিদ আফ্রিদির রেকর্ড ভেঙে দিয়েছেন হিটম্যান।

ওডিআইতে রোহিত-রাজ!

আইসিসি ওডিআই ব্যাটারদের ব়্যাঙ্কিংয়ে শীর্ষে রয়েছেন ভারতের স্টার ওপেনার রোহিত শর্মা। তিনি যে ওডিআইতে সেরা, তা ফের একবার প্রমাণ করলেন রাঁচিতে। ওডিআইতে রোহিত শর্মার নামের পাশে এখন জ্বলজ্বল করছে ৩৫২টি ছয়। এতদিন এই রেকর্ডের মালিক ছিলেন প্রাক্তন পাক তারকা শাহিদ আফ্রিদি। তাঁর নামে ওডিআইতে আছে ৩৫১টি ছয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *