Indian Railways: স্লিপার ক্লাসে বেডরোল, আর না পেলেই রেলই টাকা দেবে আপনাকে! জানতেন? - Bengali News | Indian Railways: You Can Get Bedroll in Sleeper Class, And if You Don't Get Bedroll in AC Compartment, The Railways Will Pay You! Did you know? - 24 Ghanta Bangla News
Home

Indian Railways: স্লিপার ক্লাসে বেডরোল, আর না পেলেই রেলই টাকা দেবে আপনাকে! জানতেন? – Bengali News | Indian Railways: You Can Get Bedroll in Sleeper Class, And if You Don’t Get Bedroll in AC Compartment, The Railways Will Pay You! Did you know?

Spread the love

ট্রেনে তো যান, কম্বলের এই নিয়ম জানতেন?Image Credit: Getty Images

আপনি ট্রেনে যাতায়াত করেন নিশ্চয়। বা ট্রেনে যাতায়াত করতে আপনার নিশ্চয় ভাল লাগে। আর এসি কম্পার্টমেন্টে আপনি যদি ওঠেন, তাহলে তো কথাই নেই। আপনাকে বেডরোল সাপ্লাই করে ভারতীয় রেলওয়ে। এবার এই বেডরোল নিয়ে মানুষের মনে একাধিক প্রশ্ন থেকেই যায়। আচ্ছা স্লিপার ক্লাসে বেডরোল পাওয়া যায়? কিংবা, কাউকে যদি বেডরোল না দেওয়া হয় তাহলে কী হবে?

আপনাকে রেল যে বেডরোল দেয়, তার মধ্যে থাকে ২টো বালিশ, ২টো চাদর ও ১টা কম্বল। এর সঙ্গে একটা মুখ মোছার তোয়ালেও দেওয়া হয়। আর এই বেডরোল ফার্স্ট এসি, সেকেন্ড এসি, থার্ড এসি সব কোচেই দেওয়া হয়। শুধু যে যাঁরা শুরুর স্টেশন থেকে ওঠেন, তাঁরাই এই বেশরোল পান, এমনটা নয়। যাঁরা মাঝের স্টেশন থেকে ওঠেন তাঁরাও এই বেডরোল পেয়ে থাকেন। যদিও গরিব রথ এক্সপ্রেসে বেডরোল নেওয়ার জন্য বাড়তি ২৫ টাকা করে দিতে হয়।

এক সংবাদসংস্থার তথ্য বলছে, স্লিপার ক্লাসের যাত্রীরাও বেডরোল পেতে পারেন। তবে বিশেষ কিছু ট্রেনেই নাকি এই সুবিধা পাওয়া যায়। আর সেই ক্ষেত্রে তাদেরও নাকি বাড়তি কিছু টাকা খরচ করতে হয়। যদিও ঠিক কত টাকা তা এখনও জানা যায়নি।

রেল একাধিকবার বিজ্ঞপ্তি দিয়ে জানিয়েছে যে যদি কোনও ট্রেনে বেডরোল দেওয়া না হয় তাহলে সেই ঘটনার কথা ট্রেন অ্যাটেন্ডেন্টকে জানাতে হয়। এবং একটা ক্লেম ইনিশিয়েট করতে হবে। তাহলেই যে স্টেশনে আপনি নামবেন সেখানে পৌঁছে আপনি ২০ টাকা রিফান্ড পেয়ে যাবেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *