TMC Union: টোটো প্রতি ৩২০ টাকা তুলেছে TMC ইউনিয়ন! তাও আবার সাংসদের উপস্থিতিতেই – Bengali News | TMC union is taking money from the Toto at presence of MP Mitalli Bagh
ইউনিয়নের নামে তোলাবাজি! এমনই অভিযোগ উঠল হুগলিতে। জড়াল শাসক দলের নাম। তৃণমূলের ইউনিয়ন টোটোওয়ালাদের কাছ থেকে ৩২০ টাকা করে তুলেছে বলে অভিযোগ। এখানেই শেষ নয়, মাসে মাসে ১০০ টাকা করে নেওয়া হচ্ছে বলেও দাবি টোটোওয়ালাদের। উপস্থিত ছিলেন তৃণমূল সাংসদ মিতালি বাগ। তাঁর উপস্থিতিতেই হয়েছে রেজিস্ট্রেশন।
বিজেপি এই অভিযোগের কড়া সমালোচনা করেছে। তৃণমূল নেতাদের দাবি, জমায়েত-মিছিল করার জন্য ৩২০ টাকা করে নেওয়া হয়েছে। মিতালি বাগ বলেন, “ওরা সবটা নিয়ন্ত্রণ করবে। এই উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন মিতালি বাগ।”