Zohran Mamdani: ট্রাম্প ফ্যাসিবাদী? মামদানি আবার বললেন 'হ্যাঁ', জুড়ে দিলেন স্বৈরাচারী তকমাও! - Bengali News | New York Mayor Zohran Mamdani Stans by His fascist, despot Comment About US President Donald Trump, Explains New Politics - 24 Ghanta Bangla News
Home

Zohran Mamdani: ট্রাম্প ফ্যাসিবাদী? মামদানি আবার বললেন ‘হ্যাঁ’, জুড়ে দিলেন স্বৈরাচারী তকমাও! – Bengali News | New York Mayor Zohran Mamdani Stans by His fascist, despot Comment About US President Donald Trump, Explains New Politics

Spread the love

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও জোহরান মামদানি।Image Credit: PTI

ওয়াশিংটন: একজন নাকি পাগল কমিউনিস্ট, আরেকজন ফ্যাসিস্ট! এভাবেই মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প (Donald Trump) ও নিউ ইয়র্কের নবনির্বাচিত মেয়র জ়োহরান মামদানি (Zohran Mamdani) একে অপরকে সম্মোধন করেছিলেন দেখা হওয়ার আগে, নির্বাচনী প্রচারে। শুক্রবার, ২১ নভেম্বর প্রথমবার মুখোমুখি হন জ়োহরান ও ট্রাম্প। কোনও বচসা বা কটাক্ষ নয়, বরং মজার ছলেই ট্রাম্প নিজেই বলেছিলেন যে মামদানি তাঁকে যা বলেন, তা হোয়াইট হাউসে দাঁড়িয়ে বলতে যেন দ্বিধা না করেন। রাখঢাক না করে মামদানিও বলেন, হ্যাঁ, ট্রাম্প ফ্যাসিস্ট। তবে ওখানেই কিন্তু ইতি নয়। আবার বোমা ফাটালেন নিউ ইয়র্কের সবথেকে কমবয়সী মেয়র।

ভারতীয় বংশোদ্ভূত জ়োহরান মামদানি এনবিসি নিউজের অনুষ্ঠানে বলেন যে প্রেসিডেন্ট ট্রাম্পের সঙ্গে দেখা করার পরও, তিনি এখনও বিশ্বাস করেন যে ট্রাম্প ফ্যাসিস্ট ও স্বৈরাচারী।

শুক্রবার হোয়াইট হাউসের মিটিংকে ফলপ্রদ বলেই উল্লেখ করেছিলেন ট্রাম্প ও মামদানি। নিউ ইয়র্কের মেয়রকে সমর্থনের কথাও শোনা গিয়েছিল ট্রাম্পের মুখে। সবাই ভেবেছিলেন, তাহলে হয়তো দূরত্ব ঘুচে গিয়েছে। তবে শনিবার মামদানি স্পষ্ট করে দেন যে নির্বাচনী প্রচারের সময় তিনি ট্রাম্পের সম্পর্কে যা যা বলেছেন, তা এখনও বিশ্বাস করেন।

মামদানি বলেন, “অতীতে আমি যা বলেছি, তা এখনও বিশ্বাস করি। আমি মনে করি রাজনীতিতে এটা জরুরি। কোনও মতান্তর হলে, তা বলতে আমরা দ্বিধা করি না। ওভাল অফিসে আমি কোনও পয়েন্ট তৈরি করতে বা নিজের জন্য লড়াই করতে আসছি না। নিউ ইয়র্কবাসীর জন্য কাজ করতে আসছি।”

প্রসঙ্গত, শুক্রবার যখন মামদানি মার্কিন অফিসে প্রেসিডেন্টের সঙ্গে দেখা করতে যান, তখন ট্রাম্পের সামনেই এক সাংবাদিক মামদানিকে প্রশ্ন করেন যে তিনি কি এখনও ট্রাম্পকে ফ্যাসিস্ট বলে মনে করেন? মামদানি কিছুটা ইতস্তত করতেই ট্রাম্প নিজেই মজা করে বলেছিলেন, “জাস্ট সে ইট”। মামদানিও বলেন, আমি এটা নিয়ে কথা বলেছি। মার্কিন প্রেসিডেন্ট নিউ ইয়র্কের হবু মেয়রকে আশ্বস্ত করে বলেন, “ঠিক আছে, তুমি হ্যাঁ বলতে পারো। ব্যাখ্যা করার থেকে এটা ভাল। আমি কিছু মনে করি না”। দুজনেই হেসে ফেলেন।

তবে মামদানি একা নন। ট্রাম্পও কিন্তু তাঁকে আক্রমণ করতে ছাড়েননি। এমনকী ‘ম্যাড কমিউনিস্ট’ বলেছিলেন ট্রাম্প।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *