সাড়ে পাঁচ হাজার দিলেই কাঁটাতার পার! ‘দালাল ধরে এসেছি…’ অকপটে বলছে ওরা – Bengali News | Bangladeshi people facing problem as they dont have document in damgram fulbari
ডাবগ্রাম-ফুলবাড়িতে দেখা গেল এক অদ্ভুত ছবি। অর্ধেক ভোটার বলতেই পারছেন না যে তাঁরা এনুমারেশন ফর্মে কার নাম লিখেছেন। বিএলও-রাও রীতিমতো হিমশিম খাচ্ছেন। অনেকেই নিজে মুখে স্বীকার করছেন যে তাঁরা দালালদের মাধ্যমে ভারতে প্রবেশ করেছেন। কেউ ৫ হাজার, কেউ সাড়ে ৫ হাজার টাকা দিয়েছেন দালালদের। কাজের সূত্রেই যে ভারতে এসেছেন, সে কথাও জানাচ্ছেন তাঁরা।
এক তরুণী জানান যে তিনি ছোটবেলায় এ দেশে চলে এসেছেন, কিন্তু ২০০২-তে তাঁর বাবা-মা এ দেশে থাকতেন না, ফলে বাবা-মায়ের কোনও নথিও নেই।