Kolkata: ‘গাড়ি দাঁড় করালেই টেনে নেব’, বলে দিলেন মেয়র – Bengali News | Kolkata municipal corporation new rule for Car Parking
পুর কমিশনার সুমিত গুপ্তাকে অবিলম্বে নির্দেশিকা জারি করার নির্দেশ দিয়েছেন মেয়র ফিরহাদ হাকিম। সকাল ৭টা থেকে সকাল ৯টা পর্যন্ত কলকাতা শহরে রাস্তার ধারে পার্কিং করা যাবে না। এছাড়া অনেক জায়গায় দেখা যায়, রাস্তার ধারে আনআইডেন্টিফায়েড বা দাবিদারহীন গাড়ি বছরের পর বছর ধরে পড়ে রয়েছে। তাতে ময়লা জমছে। সে ব্যাপারে পুলিশকে সতর্ক করা হয়েছে। দিল্লি বিস্ফোরণের পর সতর্কতা অবলম্বন করা হচ্ছে।