Nabanna: মৃত দুই BLO-কে দু’লক্ষ টাকা ক্ষতিপূরণ নবান্নের, অসুস্থকে এক লক্ষ – Bengali News | Nabanna Nabanna announces compensation of Rs 2 lakh for two dead BLOs, Rs 1 lakh for the sick
বিএলও-দের ক্ষতিপূরণের নির্দেশImage Credit: TV9 Bangla
কলকাতা: কর্তব্যরত অবস্থায় বিএলও-র মৃত্যু। এবার রাজ্যে মৃত দুই বিএলও-র পরিবারের আর্থিক সাহায্য দেওয়ার কথা ঘোষণা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের। মৃত ২ বিএলও-র পরিবার পিছু ২ লক্ষ টাকা করে দেওয়া হবে। পাশাপাশি অসুস্থ অবস্থায় হাসপাতালে ভর্তি বিএলও-র পরিবারকেও এক লক্ষ টাকা দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
এসআইআর-এর ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছেন বিএলও। বিএলও-দের ওপরর অত্যাধিক কাজের চাপের অভিযোগ। ফর্ম বিলি পর্ব শেষের পরের ফেজ থেকে রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে খবর আসতে শুরু করে, যে বিএলও-রা অসুস্থ হতে শুরু করছেন। দিকে দিকে বিক্ষোভ বিএলও-দের একাংশের! শুধু ফর্ম জমা নিলেই হবে না, ডিজিটাইজ় করে কমিশনের নির্দিষ্ট অ্যাপে আপলোড করতে হবে, কমিশনের এই নির্দেশের পর পরিস্থিতি আরও খারাপ হয়।
এরই মধ্যে দুই বিএলও কর্মী দায়িত্ব পালনের সময় অসুস্থ হয়ে পড়েন। পরে হাসপাতালে তাঁদের মৃত্যু হয়। মালবাজারে এক বিএলও-র মৃত্যুর খবর আসে। পরিবারের দাবি, বেশ কয়েকদিন ধরেই অসুস্থ ছিলেন। অসুস্থতা নিয়েই এসআইআর-এর কাজ করছিলেন তিনি। কর্তব্যরত অবস্থাতেই অসুস্থ হয়ে পড়েন, পরে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা মৃত বলে ঘোষণা হয়। প্রথম কাটোয়ায় এক মহিলা বিএলও-র মৃত্যু হয়। তিনি ফর্ম সংগ্রহ করার মাঝেই অসুস্থ হয়ে পড়েন। পরে হাসপাতালে তাঁর মৃত্যু হয়। তিনি অঙ্গনওয়াড়ি কর্মী ছিলেন।
অন্যদিকে, শুক্রবারই কোন্ননগরে এক বিএলও কাজের মাঝে অসুস্থ হয়ে পড়েন। তিনিও পেশায় অঙ্গনওয়াড়ি কর্মী। চিকিৎসকরা জানিয়েছেন, তাঁর সেরিব্রাল অ্যাটাক হয়েছে। বর্তমানে তিনি হাসপাতালে চিকিৎসাধীন। তাঁকেও এক লক্ষ টাকা দেওয়ার কথা ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী।