SIR: সকাল থেকে রাত BLO-র ডিউটি! স্কুলের বাচ্চাদের জন্য তাও কী করছেন এরা, দেখুন - Bengali News | How BLOs Are Working All Day Balancing with School Work - 24 Ghanta Bangla News
Home

SIR: সকাল থেকে রাত BLO-র ডিউটি! স্কুলের বাচ্চাদের জন্য তাও কী করছেন এরা, দেখুন – Bengali News | How BLOs Are Working All Day Balancing with School Work

Spread the love

গলায় ঝুলছে নির্বাচন কমিশনের দেওয়া আই কার্ড। সকাল থেকে বেরিয়ে ঘুরছেন বাড়ি বাড়ি। জিজ্ঞাসা করছেন, এসআইআরের এনুমারেশন ফর্ম ফিল-আপ হয়েছে? দিন-রাত এভাবেই কাটছে বাঁকুড়ার ৭ নম্বর ওয়ার্ডের ৯ নম্বর বুথের বিএলও দেবব্রত চন্দের। ফর্মে যদি কোনও ভুল থাকে, তাহলে তা ঠিক করে দিচ্ছেন।

অন্যদিকে আবার মেদিনীপুরের ১৭৮ নম্বর বুথের বিএলও সৌম্যজিৎ মাইতি সকালে কোনওমতে ডাল-ভাত খেয়ে সাড়ে ৭টার মধ্যে বেরিয়ে পড়ছেন বাড়ি থেকে। তিনি শিক্ষক। নির্বাচন কমিশনের কাজের জন্য পড়ুয়াদের ভবিষ্যৎ তো অন্ধকারে ঠেলে দিতে পারেন না, তাই সকালে ১-২ ঘণ্টা বিএলও-র কাজ করে চলে যান স্কুলে। আবার স্কুল থেকে কিছুটা আগে বেরিয়ে যান। বাড়ি ফিরে টিফিন করেই আবার বিএলও-র দায়িত্ব পূরণে বেরিয়ে পড়েন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *