IPL 2024 Date: এগিয়ে এল IPL, কবে শুরু হবে? – Bengali News | IPL Chairman Arun Dhumal says We are planning to start IPL 2024 on March 22
কলকাতা: আইপিএলপ্রেমীদের জন্য সুখবর। এমনটা বললে ভুল বলা হবে না। ভারতের সেরা সামার ফেস্টিভ্যাল ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ কবে শুরু হবে, এই নিয়ে এল বড় আপডেট। দেশ-বিদেশের ক্রিকেটারদের ব্যাটে চার-ছক্কার বন্যা দেখা যায় আইপিএলে (IPL)। থাকে হ্যাটট্রিকের ঝলকও। সারা ক্রিকেট বিশ্ব ভারতের এই ফ্র্যাঞ্চাইজি লিগ দেখার জন্য বছর ভর অপেক্ষায় থাকেন। এর আগে শোনা গিয়েছিল ১৭তম আইপিএল লোকসভা ভোটের কারণে দেশের বাইরে হবে। কিন্তু চলতি ফেব্রুয়ারিতেই আইপিএলের চেয়ারম্যান অরুণ ধুমাল জানিয়েছিলেন, ভারতের মাটিতেই অনুষ্ঠিত হবে পুরো আইপিএল। এ বার জানা গেল, আইপিএল শুরু হওয়ার সম্ভাব্য তারিখও।
বিস্তারিত আসছে…