গ্রামবাসীর সঙ্গে এ কী ব্যবহার BLO-র, আঙুল উঁচিয়ে কী বললেন... - Bengali News | Controversy against Kulpi BLO for misbehave and other allegations - 24 Ghanta Bangla News
Home

গ্রামবাসীর সঙ্গে এ কী ব্যবহার BLO-র, আঙুল উঁচিয়ে কী বললেন… – Bengali News | Controversy against Kulpi BLO for misbehave and other allegations

Spread the love

বিক্ষোভের জেরে ফর্ম বিলি শুরু করলেও বিতর্ক এড়াতে পারলেন না বিএলও। মেজাজ হারিয়ে ভোটারদের উপর চোটপাট করছেন, এই ছবিই ধরা পড়ল এবার। রীতিমতো আঙুল তুলে মহিলা ভোটারের উপর চীৎকার শুরু করেছেন তিনি। ভিডিয়ো সামনে এসেছেন ইতিমধ্যেই।

শুধুমাত্র তৃণমূলের বিএলএ-কে সঙ্গে নিয়ে ফর্ম বিলি করার অভিযোগ উঠেছিল এই বিএলও-র বিরুদ্ধে। অভিযোগ, কুলপির ওই বিএলও নাকি বাড়িতে বসে ক্যাম্প করে ফর্ম দিচ্ছিলেন। গ্রামবাসীদের অনেকেই ফর্ম পাননি। বিএলও-র বাড়িতে বিক্ষোভ দেখাতে থাকেন তাঁরা। বিএলও-র দাবি, অন্য দলের এজেন্টদের জানানো হলেও তারা আসেনি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *