বিজেপির BLA-2-কে মেরে সরিয়ে দিল তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা - Bengali News | SIR Controversy: BJP BLA 2 Allegedly Beaten by TMC Goons in Minakhan - 24 Ghanta Bangla News
Home

বিজেপির BLA-2-কে মেরে সরিয়ে দিল তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা – Bengali News | SIR Controversy: BJP BLA 2 Allegedly Beaten by TMC Goons in Minakhan

Spread the love

SIR-র এনুমারেশন ফর্ম বিলি করতে গিয়ে আক্রান্ত বিজেপির বিএলএ-২। মিনাখার  আটপুকুর পঞ্চায়েতের ১২৫ নম্বর বুথের বিএলও-র সঙ্গে গিয়েছিলেন বিজেপির বিএলএ-২ প্রদীপ কুমার দাস। তাঁকে  মারধর করে সরিয়ে দেয় তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা, এমনটাই অভিযোগ। তাঁকে প্রাণনাশের হুমকিও দেওয়া হয়েছে।

সরকারি নিয়ম অনুযায়ী বিএলও(BLO) এর সঙ্গে রাজনৈতিক দলের বিএলএ-২ (BLA 2)-রা থাকবেন। নিয়মমাফিক বিএলও(BLO)-র সঙ্গে তৃণমূল এবং বিজেপির বিএলএ-২-রা বাড়ি বাড়ি যাচ্ছিলেন। কিন্তু হঠাৎই কিছু তৃণমূল আশ্রিত দুষ্কৃতী এসে বিজেপির বিএলএ-২ প্রদীপ কুমার দাসকে মারধর করে, এমনকী, প্রাণনাশের হুমকি দিয়ে সেখান থেকে সরিয়ে দেয়। বিএলও-র সঙ্গে তিনি কোনওভাবে যেতে পারবেন না বলা হয়। যদিও এই বিষয়ে বিএলও  বলেন, “আমি কিছু জানি না, আমার সামনে হয়নি।”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *