Suvendu Adhikari: সন্দেশখালি যেতে বাধা নেই, হাইকোর্টে বড় জয় শুভেন্দুর – Bengali News | Suvendu adhikari There is no obstacle to Suvendu Adhikari going to Sandeshkhali, said the Chief Justice of Calcutta High Court
কলকাতা: সন্দেশখালি যেতে বাধা নেই রাজ্য বিধানসভার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। জানিয়ে দিল কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি টিএস শিবজ্ঞানমের ডিভিশন বেঞ্চ। শর্তসাপেক্ষে শুভেন্দু ঢুকতে পারবেন সন্দেশখালি। শুভেন্দুর সঙ্গে কেবল যেতে পারবেন বিধায়ক শঙ্কর ঘোষ। কোনও দলীয় কর্মীকে সঙ্গে নিয়ে যেতে পারবেন না শুভেন্দু। মঙ্গলবারের শুনানিতে প্রধান বিচারপতি সন্দেশখালি নিয়ে নিজের আতঙ্কের কথাও ব্যক্ত করেছেন। প্রধান বিচারপতির পর্যবেক্ষণ, সংবাদপত্রের প্রতিবেদন, রিপোর্টিং দেখে সন্দেশখালির আদিবাসী মহিলাদের পরিস্থিতি সম্পর্কে একটা ধারণা হচ্ছে। তাঁর পর্যবেক্ষণ, প্রাথমিকভাবে মনে হচ্ছে আদিবাসীদের জমি দখল করার জন্যই এখানে একটা ভায়োলেন্স তৈরি হচ্ছে।
বিস্তারিত আসছে…