Gold Price Today: কলকাতায় সস্তা হল সোনা, ১০ হাজার টাকা কমার পরও আবার পড়ল দর! আজ কত রেট? - Bengali News | Gold Price Today: Gold Rate Fall in Kolkata on 6 November, 2025, Check today's Latest Rate - 24 Ghanta Bangla News
Home

Gold Price Today: কলকাতায় সস্তা হল সোনা, ১০ হাজার টাকা কমার পরও আবার পড়ল দর! আজ কত রেট? – Bengali News | Gold Price Today: Gold Rate Fall in Kolkata on 6 November, 2025, Check today’s Latest Rate

Spread the love

কলকাতা: সোনার বাজারে দীর্ঘ খরা কাটার পর অবশেষে ফিরছে সুদিন। কমছে সোনার দাম। চলতি সপ্তাহের শুরু থেকেই নিম্নমুখী সোনার দর। গতকাল, বুধবারই প্রায় এক ধাক্কায় ১০ হাজার টাকা সোনার দাম কমেছে। আজও কমল সোনার দাম। বিয়ের মরশুমে সোনার দাম কমায় স্বভাবতই খুশি দোকানি থেকে ক্রেতারা। আজ কত দাম সোনা-রুপোর, জেনে নিন-

২৪ ক্যারেট সোনার দাম-

আজ, ৬ নভেম্বর ২৪ ক্যারেটের ১ গ্রাম সোনার দাম রয়েছে ১২ হাজার ১৪৭ টাকা। ১০ গ্রাম সোনার দাম রয়েছে ১ লক্ষ ২১ হাজার ৪৭০ টাকা। ১০০ গ্রাম সোনার দাম আজ রয়েছে ১২ লক্ষ ১৪ হাজার ৭০০ টাকা। একদিনে সোনার দাম ১০০ টাকা কমেছে।

২২ ক্যারেট সোনার দাম-

আজ ২২ ক্য়ারেটের ১ গ্রাম সোনার দাম আজ রয়েছে ১১ হাজার ১৩৪ টাকা। ১০ গ্রাম সোনার দাম আজ রয়েছে ১ লক্ষ ১১ হাজার ৩৪০ টাকা। ১০০ গ্রাম সোনার দাম আজ রয়েছে ১১ লক্ষ ১৩ হাজার ৪০০ টাকা। একদিনে ১০০ টাকা দাম কমেছে।

১৮ ক্যারেটের সোনার দাম-

১৮ ক্যারেটের ১ গ্রাম সোনার দাম আজ রয়েছে ৯ হাজার ১১০ টাকা। ১০ গ্রাম সোনার দাম ৯১ হাজার ১০০ টাকা। ১০০ গ্রাম সোনার দাম আজ রয়েছে ৯ লক্ষ ১১ হাজার টাকা। একদিনে ১০০ টাকা দাম কমেছে।

রুপোর দাম-

আজ সোনার দামের পাশাপাশি রুপোর দামও কমেছে। ১০০ গ্রাম রুপোর দাম আজ রয়েছে ১৫ হাজার ৪০ টাকা। ১ কেজি রুপোর দাম আজ রয়েছে ১ লক্ষ ৫০ হাজার ৪০০ টাকা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *