ধাক্কা মেরে সোজা সরকারি বাসের ভিতরেই ঢুকে গেল স্টোনচিপ বোঝাই ট্রাক! মৃত ২০ যাত্রী – Bengali News | Gravel loaded Truck hits Government Bus In Telangana, At Least 20 Dead, Several Injured
দুমড়ে-মুচড়ে গিয়েছে বাস।Image Credit: X
হায়দরাবাদ: সাতসকালে ভয়াবহ দুর্ঘটনা। রাস্তায় পড়ে রয়েছে সারি দিয়ে লাশ। স্টোনচিপ বোঝাই ট্রাকের ধাক্কা মারে বাসে (Bus Accident)। দুর্ঘটনায় কমপক্ষে ২০ জনের মৃত্যু হয়েছে। গুরুতর আহত আরও অনেকে। দুর্ঘটনাটি ঘটেছে তেলঙ্গানায় রাঙ্গারেড্ডি জেলায়।
সোমবার সকালে তান্ডুর থেকে চেভেলা যাচ্ছিল তেলঙ্গানা স্টেট রোড ট্রান্সপোর্টের বাস। ৭০ জন যাত্রী ছিলেন বাসে। হায়দরাবাদ-বিজাপুর হাইওয়েতে উল্টোদিক থেকে হঠাৎ স্টোনচিপ বোঝাই একটি ট্রাক এসে ধাক্কা মারে। এতটাই জোরে ট্রাক ধাক্কা মারে যে বাসের সামনের অংশ সম্পূর্ণ দুমড়ে-মুচড়ে যায়। বাসের ভিতরেই কার্যত ঢুকে যায় ট্রাক। যাবতীয় স্টোনচিপ উপর হয়ে বাসের ভিতরে পড়ে। যাত্রীরা ওই পাথরের নীচে চাপা পড়ে যান। যতজন যাত্রী ছিলেন বাসে, তাদের মধ্যে প্রাণ হারান ২০ জন। বাসের চালক ও তার পিছনে বসে থাকা যাত্রীদের দেহ কার্যত বাস ও ট্রাকের সঙ্গে মিশে গিয়েছে।
🚨 Tragic Accident in Telangana 💔
A truck driving on the wrong side crashed head-on into a TGRTC bus near Meerjaguda, Chevella (Ranga Reddy district), leaving 16 dead and several injured.The truck, loaded with gravel, crushed the front of the bus, trapping passengers inside.… pic.twitter.com/GSHhwEkSee
— Gaffar (@gaffar5593) November 3, 2025
বাকিরা আহত হয়েছেন। কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক। তাদের উদ্ধার করে কাছের সরকারি হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে।
সোশ্যাল মিডিয়ায় যে ভিডিয়োগুলি সামনে এসেছে, তাতে দেখা যাচ্ছে যাত্রীরা স্টোনচিপের নীচে চাপা পড়ে রয়েছেন। কয়েকজনের আর্তচিৎকার শোনা যাচ্ছে। উদ্ধারকারী দল ও স্থানীয় বাসিন্দারা ওই পাথর সরিয়ে আহত যাত্রীদের উদ্ধারের চেষ্টা করছেন। পুলিশ ও উদ্ধারকারী দলকে শেষ পর্যন্ত বাস কাটতে হয় দেহ উদ্ধারের জন্য।
তেলঙ্গানার মুখ্যমন্ত্রী রেবন্ত রেড্ডি এই দুর্ঘটনায় শোক প্রকাশ করেছেন। দ্রুত উদ্ধারকাজের নির্দেশ দেন তিনি।