Pakistan: মুসলিমদের সঙ্গে বিশ্বাসঘাতকতা পাকিস্তানের! রেগে লাল ইরান, কী করেছে? – Bengali News | Pakistan Sending 20 Thousand Army to Gaza for Peace Protection, Iran Angry over it
গাজা: অবাক কাণ্ড! গাজায় সেনা পাঠাচ্ছে পাকিস্তান। তাও আবার দু-একজন নয়, ২০ হাজার ১৯০ জন সেনা। আগামী তিন সপ্তাহ ধরে গাজায় যাবে এই ২০ হাজার পাক সেনা। ট্রাম্পের গাজা চুক্তির অন্যতম গুরুত্বপূর্ণ অংশ এই গাজা ডেভেলপমেন্ট অ্যান্ড ইউটিলিটি ফোর্স।
কিছুদিন আগে ইজরায়েলি গোয়েন্দা সংস্থা মোসাদের সঙ্গে আইএসআইয়ের বৈঠক হয়েছে। তবে দুনিয়ার প্রথম সারির এক ইনভেস্টিগেশন পোর্টালের দাবি, গত ১০ বা ১১ তারিখ কাতারের এক পাঁচতারা হোটেলে ওই বৈঠক হয়। এবং ট্রাম্প প্রশাসনের এক প্রতিনিধিও ওই বৈঠকে ছিলেন। ট্রাম্পের নির্দেশ, আসিম মুনির বা শেহবাজ শরিফ তো আর ফেলতে পারবেন না। তাই পাক সেনা গাজায় যাচ্ছে।
যে দেশের নামেই সন্ত্রাসবাদে মদত দেওয়ার ভুরি ভুরি অভিযোগ, সেই পাকিস্তানই নাকি গাজায় শান্তি ফেরাতে যাচ্ছে। ইরান বলছে, পশ্চিমী দুনিয়ার লেজ ধরে ওখানে যাওয়া মানে মুসলিমদের সঙ্গে বিশ্বাসঘাতকতা। সমালোচকরা বলছেন, বিশ্বাসঘাতকতাই পাকিস্তানের পরিচয়। পাকিস্তান গাজা শান্তি ফেরাতে গেলে অবাক হওয়ার কী আছে? ইরান কী ভুলে গিয়েছে যে কয়েক দশক আগে প্যালেস্তাইনে ভাড়াটে সেনা পাঠিয়েছিল পাকিস্তান? নীরিহ মানুষকে খুন করতে সুপারি নিয়েছিল পাক সেনা ও প্রশাসন।