IND W vs SA W World Cup Final 2025 LIVE Score: সুপার সানডে-তে মহারণ, খেতাব জয়ের লড়াইয়ে মুখোমুখি ভারত-দক্ষিণ আফ্রিকা – Bengali News | India Women vs South Africa Women World Cup Final Live Cricket Score ICC ODI CWC Final 2025 IND vs SA Today Match Latest News and Updates in Bengali
বিশ্বকাপ ফাইনালে মুখোমুখি ভারত-দক্ষিণ আফ্রিকাImage Credit: TV9 Bangla Graphics
কলকাতা: কাপ আর ঠোঁটের দূরত্ব আজ কি অবশেষে ঘুচবে ভারতের মেয়েদের? আসলে, মেয়েদের ওডিআই বিশ্বকাপ (ICC women’s world cup) ট্রফি জয়ের শেষ লড়াই আজ, রবিবার। রণাঙ্গণে ভারতের মেয়েরা। সামনে শক্তিশালী দক্ষিণ আফ্রিকা (South Africa)। অতীতে এই টুর্নামেন্টে টিম ইন্ডিয়া ২ বার রানার্স হয়ে থেমেছে। এ বার তাই বিশ্বকাপের সোনালি ট্রফি অধরা মাধুরী লাভের জন্য প্রাণপণ চেষ্টা করতে চলেছে হরমনপ্রীত কৌরের ভারত (India)। প্রোটিয়ারাও তৈরি। ছেড়ে কথা বলবেন না লরা উলভার্ট,মারিজানে কাপরা। এই প্রথম বার মেয়েদের ওডিআই বিশ্বকাপ ফাইনালে উঠেছে দক্ষিণ আফ্রিকা। চ্যাম্পিয়ন হলেই ইতিহাসের পাতায় নাম। তার পাশাপাশি ভারতকে হারিয়ে ভারতের মাটিতেই ওডিআই বিশ্বকাপ যদি জেতে প্রোটিয়ারা, তার খুশি যে অনেক গুণ বেড়ে যাবে তা বলার অপেক্ষা রাখে না।