২০২৬ সালের দশম-দ্বাদশ শ্রেণির পরীক্ষার সূচি ঘোষণা করল CBSE, কবে থেকে পরীক্ষা শুরু? – Bengali News | CBSE Announces Exam Schedule for Class 10 & Class 12, Exam Starts from 17 February
নয়া দিল্লি: আগামী বছরের দশম ও দ্বাদশ শ্রেণির পরীক্ষার দিনক্ষণ ঘোষণা করল সিবিএসই (CBSE)। সেন্ট্রাল বোর্ড অব সেকেন্ডারি এডুকেশনের তরফে জানানো হয়েছে, ২০২৫-২৬ শিক্ষাবর্ষের দশম ও দ্বাদশ শ্রেণির পরীক্ষা শুরু হবে ২০২৬ সালের ১৭ ফেব্রুয়ারি থেকে।
সিবিএসই-র তরফে জানানো হয়েছে, দশম ও দ্বাদশ শ্রেণির পরীক্ষা একইদিনে শুরু হবে। জাতীয় শিক্ষা ২০২০ অনুসারে সিবিএসই এবার একই শিক্ষাবর্ষে দশম শ্রেণির জন্য দুইবার পরীক্ষা নেওয়া হবে।
CBSE announces that the examinations of both Class X and XII in 2026 will commence from 17.02.2026. In 2026, CBSE will conduct two Board examinations for Class X as per the recommendations made in NEP-2020. pic.twitter.com/um6Cic4rpp
— ANI (@ANI) October 30, 2025
বোর্ডের তরফে জানানো হয়েছে, এবার পরীক্ষা শুরুর ১১০ দিন আগেই পরীক্ষার দিনক্ষণ ঘোষণা করা হল। স্কুলগুলি সময়মতো পরীক্ষার্থীর তালিকা জমা দেওয়ার কারণেই এত তাড়াতাড়ি দিনক্ষণ ঘোষণা করা সম্ভব হল।
সিবিএসই-র তরফে জানানো হয়েছে, পরীক্ষার্থীদের সুবিধার কথা মাথায় রেখে দুটি পরীক্ষার মাঝে পর্যাপ্ত ব্যবধান রাখা হয়েছে। দ্বাদশ শ্রেণির পরীক্ষার্থীদের এন্ট্রান্স পরীক্ষা দিতে যাতে কোনও সমস্যা না হয়, তার জন্য দ্বাদশ শ্রেণির পরীক্ষাও এন্ট্রান্স পরীক্ষার অনেক আগেই রাখা হয়েছে।