Humayun Kabir: 'সৌদি আরব থেকে ইমাম আসবেন', কারণও জানালেন হুমায়ুন - Bengali News | What does TMC MLA Humayun Kabir say about Babri Masjid in Murshidabad? - 24 Ghanta Bangla News
Home

Humayun Kabir: ‘সৌদি আরব থেকে ইমাম আসবেন’, কারণও জানালেন হুমায়ুন – Bengali News | What does TMC MLA Humayun Kabir say about Babri Masjid in Murshidabad?

Spread the love

মুর্শিদাবাদ: বেলডাঙায় বাবরি মসজিদ তৈরি করবেন তিনি। বছর খানেক আগে ঘোষণা করেছিলেন ভরতপুরের তৃণমূল বিধায়ক হুমায়ুন কবীরএবার তিনি জানালেন, বেলডাঙায় ওই বাবরি মসজিদের শিলান্যাসের জন্য সৌদি আরব থেকে ইমাম আসবেন। বাবরি মসজিদ নির্মাণের জন্য বিভিন্ন জায়গা থেকে মানুষ সাহায্যের হাত বাড়িয়ে দিচ্ছেন বলেও তিনি জানান।

গত কিছুদিন ধরেই তাঁর একের পর এক মন্তব্যে অস্বস্তিতে পড়েছে শাসকদল তৃণমূল কংগ্রেস। তা নিয়ে অবশ্য বিশেষ মাথাব্যথা নেই ভরতপুরের বিধায়ক হুমায়ুনের। কংগ্রেস ছেড়ে তৃণমূলে যোগ দিয়েছেন। বর্তমান পরিস্থিতিতে যখন তৃণমূলে তাঁকে নিয়ে নানা প্রশ্ন উঠছে, তখন কংগ্রেস ছাড়া নিয়ে কোনও আক্ষেপ নেই হুমায়ুনের। বলে দিলেন, নিজের আত্মসম্মান বজায় রাখতে ৩০ বছর কংগ্রেস করার পর সেই দল ছাড়েন।

নিজের দলের বিরুদ্ধে একের পর এক বিস্ফোরক মন্তব্য করার পাশাপাশি বেলডাঙায় বাবরি মসজিদ নির্মাণ নিয়েও এখন ব্যস্ত হুমায়ুন। বাবরি মসজিদের জন্য ভিনরাজ্য থেকেও সাহায্য় পাচ্ছেন জানিয়ে তিনি বলেন, “২০২৫ সালের ৬ ডিসেম্বর বেলডাঙায় বাবরি মসজিদের শিলান্যাস হবে। রাজ্যের বিভিন্ন জেলা থেকে মানুষজন সাহায্য করছেন। এমনকি, জম্মু-কাশ্মীরের মানুষও সাহায্যের কথা বলেছেন।”

৬ ডিসেম্বর বাবরি মসজিদের শিলান্যাসে সৌদি আরব থেকে ইমাম আসবেন জানিয়ে হুমায়ুন বলেন, “সৌদি আরব থেকে ইমাম কলকাতা বিমানবন্দরে নামবেন। আর সেখান থেকে হেলিকপ্টারে বেলডাঙা পৌঁছবেন। সেজন্য বেলডাঙায় অস্থায়ী হেলিপ্যাড তৈরি করতে হবে।” একইসঙ্গে এদিন শাসকদলকে কিছুটা স্বস্তি দিয়ে তিনি জানালেন, আপাতত কয়েকদিন কোনও মন্তব্য করবেন না তিনি। ২ নভেম্বর থেকে ৭ নভেম্বর পর্যন্ত দার্জিলিংয়ে সরকারি সফরে যাচ্ছেন। সেখান থেকে ফিরে যে তিনি মন্তব্য করবেন, সেকথাও জানাতে ভুললেন না।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *