Sandeshkhali: ‘আজ রাতে থাকলে আমার বডি দেখাত নিউজ চ্যানেল’ – Bengali News | Shibu Hazra whose secret detention was arrested, is alleged to have attacked his house at night
সন্দেশখালি: সন্দেশখালির এক মহিলার গোপন জবানবন্দির ভিত্তিতে গ্রেফতার হয়েছেন তৃণমূল নেতা শিবু হাজরা। তাঁর বিরুদ্ধে গণধর্ষণের মামলা রুজু হয়েছে। অভিযোগ, শনিবার রাত্রিবেলা শিবু গ্রেফতার হওয়ার পরই হামলা ওই মহিলার বাড়িতে। পুলিশের পোশাকে এসে মধ্য়রাতে হামলা চালানো হয়েছে তাঁর বাড়িতে।
প্রসঙ্গত, ম্যাজিস্ট্রেটের কাছে এক মহিলার দেওয়া গোপন জবানবন্দির ভিত্তিতে শিবু হাজরা ও উত্তম সর্দারদের বিরুদ্ধে গণধর্ষণের মামলা রুজু হয়। এরপর শিবু গ্রেফতার হতেই সন্দেশখালির বিভিন্ন অংশে কার্যত উৎসবের মেজাজ লক্ষ্য করা হয়। প্রায় সবাই খুশি। ছিল স্বস্তির নিশ্বাস। হয়ত খুশি ছিলেন অভিযোগকারিনী মহিলা। তবে চাপা একটা ভয় কাজ করছিল মনে মনে।
এই খবরটিও পড়ুন
ওই মহিলা আগেই আশঙ্কা করেছিলেন, শিবুদের বিরুদ্ধে অভিযোগ করছেন ঠিকই। কিন্তু পাল্টা আবার হামলা হবে না তো? সেই আশঙ্কাই সত্যি হল। অভিযোগ, মধ্যরাতে কয়েকজন পুলিশের পোশাকে হামলা চালিয়েছে তাঁর বাড়িতে। নির্যাতিতা বলেন, “আমার বাড়িঘর ভেঙে দিয়েছে। ঘরের নিচটা ভেঙে দিয়ে দেখার চেষ্টা করছিল আমি ঘরে আছি কি না। রাত সাড়ে এগোটা নাগাদ এসেছিল। আমি বাচ্চা নিয়ে লুকিয়ে রয়েছি। রাতে থাকলে, আজ টিভিতে আমার বডি দেখাত।” একই কথা বলেন প্রতিবেশীরাও। আরও এক মহিলা জানালেন, “আমি তো পাশে থাকি। আমি দেখছি ওদের ঘরে লাইট মারছিল।” অপরদিকে বসিরহাটের পুলিশ সুপার এই ঘটনা প্রসঙ্গে জানিয়েছেন, “এই রকম সত্যিই হয়ে থাকে তাহলে আমরা কড়া পদক্ষেপ করব।”