Weather Update Today: কালীপুজোতেও বৃষ্টির 'এন্ট্রি', এই ৩ জেলায় বিপদ, জারি হল সতর্কতা - Bengali News | Kolkata & West Bengal Weather Update Today, Rain with Storm in These 3 Districts, Yellow Alert Issued - 24 Ghanta Bangla News
Home

Weather Update Today: কালীপুজোতেও বৃষ্টির ‘এন্ট্রি’, এই ৩ জেলায় বিপদ, জারি হল সতর্কতা – Bengali News | Kolkata & West Bengal Weather Update Today, Rain with Storm in These 3 Districts, Yellow Alert Issued

Spread the love

কলকাতা: বদলাচ্ছে আবহাওয়া। দিনে-রাতে টের পাওয়া যাচ্ছে সেই হাওয়া বদল। যেখানে শীতের অপেক্ষা করছেন সবাই, সেখানেই আজ, কালীপুজোতে আবার বৃষ্টির পূর্বাভাস। আজ কোথায় কোথায় বৃষ্টি হবে? সারাদিনের আবহাওয়া নিয়ে আপডেট দিল আলিপুর আবহাওয়া অফিস।

হাওয়া অফিস আগেই জানিয়েছিল, কালীপুজো ও ভাইফোঁটাতে বৃষ্টির পূর্বাভাস নেই। উত্তর ও দক্ষিণবঙ্গের জেলাগুলি শুষ্কই থাকবে। তবে আজ দক্ষিণবঙ্গের তিন জেলায় হলুদ সতর্কতা জারি হয়েছে। পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর ও দক্ষিণ ২৪ পরগণায় বৃষ্টির সম্ভাবনা। দমকা বাতাসও বইতে পারে সঙ্গে।

কলকাতার আবহাওয়া-

আজ, ২০ অক্টোবর কলকাতায় আকাশ আংশিক মেঘলা থাকবে। দিনের সর্বোচ্চ তাপমাত্রা থাকবে ৩৩ ডিগ্রি সেলসিয়াস, সর্বনিম্ন তাপমাত্রা থাকবে ২৬ ডিগ্রি, যা স্বাভাবিকের থেকে ১.৮ ডিগ্রি বেশি। বাতাসে আজ আর্দ্রতাও বেশি থাকবে, যার কারণে অস্বস্তিকর গরম থাকবে দিনভর। আজ দিনের সর্বোচ্চ আপেক্ষিক আর্দ্রতা থাকবে ৯২ শতাংশ, সর্বনিম্ন আপেক্ষিক আর্দ্রতা থাকবে ৫৮ শতাংশ।

দক্ষিণবঙ্গের আবহাওয়া-

সোমবার দক্ষিণবঙ্গে আকাশ মোটামুটি পরিষ্কারই থাকবে। তবে পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর ও দক্ষিণ ২৪ পরগণায় হলুদ সতর্কতা জারি করা হয়েছে। এই তিন জেলায় হালকা থেকে মাঝারি পরিমাণ বৃষ্টি হতে পারে। সঙ্গে ঘণ্টায় ৩০ থেকে ৪০ কিলোমিটার বেগে দমকা বাতাসও বইতে পারে। ঝাড়গ্রাম, পুরুলিয়া, নদিয়া, বর্ধমান, হাওড়া, হুগলিতে বৃষ্টির সম্ভাবনা নেই।

উত্তরবঙ্গের আবহাওয়া-

উত্তরবঙ্গে আজ আকাশ রোদ ঝলমলে থাকবে। তবে দার্জিলিং, কালিম্পং ও জলপাইগুড়িতে কোনও কোনও জায়গায় দু-এক পশলা বৃষ্টি হতে পারে। তবে ভারী বৃষ্টি হবে না। আলিপুরদুয়ার, কোচবিহার, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর, মালদায় শুষ্ক আবহাওয়া থাকবে। বৃষ্টির সম্ভাবনা নেই।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *