Adi Karmayogi Abhiyan: প্রধান অতিথি রাষ্ট্রপতি, চলেছে ‘আদি কর্মযোগী অভিযানের’ সর্বভারতীয় সম্মেলন – Bengali News | President as chief guest, All India Conference of ‘Adi Karmayogi Abhiyan’ underway
রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুImage Credit: Social Media
নয়া দিল্লি: শুরুটা হয়েছিল অনেক আগেই। এবার দীপাবলির আগেই বড় ঘোষণা। রাজধানীর বুকে হতে চলেছে ‘আদি কর্মযোগী অভিযানের’ সর্বভারতীয় সম্মেলন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বে ২০৪৭ সালের মধ্যে বিকশিত ভারতের লক্ষ্যে চলছে বিশেষ অভিযান। PMJANMAN ও ধরতী আভা অভিযানের যৌথ উদ্যোগে উপজাতি বিষয়ক মন্ত্রক (Ministry of Tribal Affairs) ১৭ অক্টোবর নয়াদিল্লির বিজ্ঞান ভবনে ‘আদি কর্মযোগী অভিযানের’ জাতীয় সম্মেলনের (National Conclave) আয়োজন করছে।
খোদ রাষ্ট্রপতি দ্রোপদী মুর্মু এই অনুষ্ঠানের প্রধান অতিথি হিসাবে উপস্থিত থাকছেন। অতিথিদের তালিকাটাও বেশ লম্বা। থাকছেন কেন্দ্রীয় উপজাতি বিষয়ক মন্ত্রী, থাকছেন ওই মন্ত্রকেরই প্রতিমন্ত্রীও। থাকছেন কেন্দ্রীয় ও রাজ্য সরকারের সচিবরাও। বিভিন্ন জেলার জেলাশাসক, ডেপুটি কমিশনাররাও থাকছেন। থাকছেন মাস্টার ট্রেনাররা, তাঁদের সঙ্গে থাকছেন গোটা দেশের আদি সাথী/আদি সহযোগীর (Adi Saathi/Adi Sahyogi) প্রতিনিধিরাও।
তবে এই সম্মেলনে ‘ট্রাইবাল ভিলেজ ভিসন ২০২৩’ এর উপরেই থাকছে মূল ফোকাস। গোটা দেশের আদিবাসী সম্প্রদায়গুলির সঙ্গে চলেছে দীর্ঘ কাজ। সেখানেই থেকে উঠে আসা তথ্য নিয়ে চলবে বিশদ আলোচনা। প্রায় ৫০ হাজারের বেশি গ্রামের উপরে চলা কাজ থেকে, কর্মপরিকল্পনা থেকে উঠে আসা তথ্যের উপরেই এই সম্মলনে আলোচনা চলবে বলে জানা যাচ্ছে।