Balurghat: ঝগড়ার পর বেডরুমে চলে যান স্বামী, তারপরই স্ত্রীর চিৎকার – Bengali News | Husband hanging body found in the bedroom after clash with wife
ঘটনাটি খতিয়ে দেখছে পুলিশImage Credit: TV9 Bangla
দক্ষিণ দিনাজপুর: কাজ সেরে বাড়ি ফেরার কিছুক্ষণের মধ্যেই সব শেষ। স্ত্রীর সঙ্গে মনোমালিন্য হয়েছিল ঠিকই, তবে স্বামী যে এমন একটি সিদ্ধান্ত নেবে, তা স্পষ্ট নয়। বাড়ির শোবার ঘরে ঢুকে সেই দৃশ্য দেখে চমকে ওঠেন স্ত্রী।
ঘটনাটি ঘটেছে দক্ষিণ দিনাজপুর জেলার বুনিয়াদপুর পুরসভার আট নম্বর ওয়ার্ডের রামকৃষ্ণপল্লী এলাকায়। জানা গিয়েছে, মৃত যুবকের নাম বিশ্বজিৎ ভুইমালি(২৮)। পেশায় মাছের গাড়ি চালক তিনি।
জানা গিয়েছে, প্রতিদিনের মতো রবিবারও কাজকর্ম সেরে বাড়ি ফিরেছিলেন ওই যুবক। পরবর্তীতে বাড়ি ফেরার পর স্ত্রীর সঙ্গে ঝামেলা হয় বলে জানিয়েছেন প্রতিবেশীরা। তারপরই রাগ করে তিনি চলে যান নিজের শোওয়ার ঘরে।
দীর্ঘক্ষণ তিনি ঘর থেকে না বেরোনোয় ঘরে যান তাঁর স্ত্রী। সেখানে স্বামীকে ঝুলন্ত অবস্থায় দেখতে পেয়ে চিৎকার করতে শুরু করেন তিনি। তাঁর চিৎকার শুনে ছুটে যান এলাকার লোকজন। পরবর্তীতে পরিবারের সদস্যরা রসিদপুর গ্রামীন হাসপাতালে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করে। সোমবার মৃতদেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয় বালুরঘাটে। সমস্ত ঘটনা ঘটিয়ে দেখছেন বংশীহারী থানার পুলিশ।