Yashasvi Jaiswal: ১০ ছক্কা, ১৪ চার… রেকর্ড গড়ে ডাবল সেঞ্চুরিতে রাজকোট মাতালেন যশস্বী – Bengali News | Yashasvi Jaiswal hits career 2nd Test double century during India vs England 3rd Test in Rajkot
কলকাতা: রাজকোট ব্যাটারদের স্বর্গরাজ্য… যে স্বর্গরাজ্যের রাজা এ বার যশস্বী জয়সওয়াল (Yashasvi Jaiswal)। ২২ বছরের যশস্বীকে থামানোর দাওয়াই খুঁজে পাচ্ছেন না জিমি অ্যান্ডারসনের মতো সিনিয়র বোলারও। দু’সপ্তাহের মধ্যে দ্বিতীয় বার ডাবল সেঞ্চুরি করলেন যশস্বী জয়সওয়াল। রাজকোট টেস্টের তৃতীয় দিন ব্যাকস্প্যাজমের কারণে সেঞ্চুরির পর মাঠ ছেড়েছিলেন যশস্বী। চতুর্থ দিন শুভমন গিল রান আউট হওয়ার পর মাঠে ফেরেন যশস্বী। এরপর সরফরাজের সঙ্গে জুটি বেঁধে এগোতে থাকেন। লাঞ্চ বিরতিতে গিয়েছিলেন যখন, সেই সময় যশস্বী ছিলেন ১৪৯ রানে। দিনের দ্বিতীয় সেশনে নামার পর যেন আলাদাই মেজাজে ছিলেন যশস্বী। ১৯২ বলে ১৫০ রান পূরণ করেন। এরপর জিমি অ্যান্ডারসনের বিরুদ্ধে তিনি ছক্কার হ্যাটট্রিক করতেই বোঝা গিয়েছিল ডাবল সেঞ্চুরি আসছেই। সত্যিই তাই হল। ২৩১ বলে ডাবল সেঞ্চুরি পূরণ করেছেন যশস্বী।
𝙃𝙖𝙩-𝙩𝙧𝙞𝙘𝙠 𝙤𝙛 𝙎𝙄𝙓𝙀𝙎! 🔥 🔥
Yashasvi Jaiswal is smacking ’em all around the park! 💥💥💥
Follow the match ▶️ https://t.co/FM0hVG5pje#TeamIndia | #INDvENG | @ybj_19 | @IDFCFIRSTBank pic.twitter.com/OjJjt8bOsx
— BCCI (@BCCI) February 18, 2024
বেশ কয়েকটি রেকর্ড গড়ে রাজকোটে ডাবল সেঞ্চুরির তাজ পরেছেন যশস্বী জয়সওয়াল। ১৮৭৭ সালে প্রথম টেস্ট ম্যাচ হয়েছিল। তারপর থেকে এক টেস্ট ইনিংসে ১০টি ছয় মারার রেকর্ড ছিল না কোনও ভারতীয় ক্রিকেটারের। রবিবার রাজকোটে প্রথম ভারতীয় ব্যাটার হিসেবে এক টেস্ট ইনিংসে ১০টি ছয় মারার রেকর্ড গড়েছেন যশস্বী জয়সওয়াল। একইসঙ্গে এক টেস্ট সিরিজে প্রথম ক্রিকেটার হিসেবে যশস্বী ২০টি ছয় মারার রেকর্ড গড়েছেন।
বিস্তারিত আসছে..