October Bank Holiday 2025: অক্টোবর মাসে ২০ দিনই বন্ধ থাকবে ব্যাঙ্ক, কবে গেলে ব্যাঙ্ক খোলা পাবেন, জেনে নিন – Bengali News | Bank Holiday 2025: Banks will be Closed 20 Days in October Month, Festive Holiday List by States
নয়া দিল্লি: দেখতে দেখতে আরও একটা মাস পার হয়ে গেল। আর ক’দিন বাদেই শুরু হচ্ছে অক্টোবর মাস। এই মাসেও কিন্তু একাধিক দিন ব্যাঙ্ক বন্ধ থাকবে। আপনার যদি এই দিনগুলি জানা না থাকে, তাহলে ব্যাঙ্কে গিয়ে সমস্যায় পড়তে হতে পারে। দরকারি কাজ আটকে যেতে পারে ব্যাঙ্ক বন্ধ থাকায়। অক্টোবর মাসে কোন কোন দিন ব্যাঙ্ক খোলা থাকবে, তা জেনে নিন এক নজরে-
প্রতি রবিবার এবং মাসের দ্বিতীয় ও চতুর্থ শনিবার ব্যাঙ্ক বন্ধ থাকে। এছাড়া রিজার্ভ ব্যাঙ্ক অব ইন্ডিয়ার নির্দেশ অনুযায়ী, বিভিন্ন উৎসব বা অন্য কারণেও ব্যাঙ্ক বন্ধ থাকে।
এবার অক্টোবর মাসে যে দিনগুলি ব্যাঙ্ক বন্ধ থাকবে, সেগুলি হল-
- ১ অক্টোবর- নবরাত্রি, দশেরা ও দুর্গাপুজো উপলক্ষে দেশজুড়ে ব্যাঙ্ক বন্ধ থাকবে।
- ২ অক্টোবর- গান্ধী জয়ন্তী, বিজয়া দশমী ও দশেরা উপলক্ষে দেশজুড়ে ব্যাঙ্ক বন্ধ থাকবে।
- ৩ অক্টোবর- দুর্গাপুজো উপলক্ষে গ্যাংটকে ব্যাঙ্ক বন্ধ থাকবে।
- ৪ অক্টোবর- গ্যাংটকে ব্যাঙ্ক বন্ধ থাকবে।
- ৫ অক্টোবর- রবিবার।
- ৬ অক্টোবর- লক্ষ্মীপুজো উপলক্ষে ব্যাঙ্ক বন্ধ থাকবে।
- ৭ অক্টোবর- মহর্ষি বাল্মীকী জয়ন্তী উপলক্ষে ব্যাঙ্ক বন্ধ থাকবে।
- ১০ অক্টোবর- করবা চৌথ উপলক্ষে ব্যাঙ্ক বন্ধ থাকবে।
- ১১ অক্টোবর- দ্বিতীয় শনিবার উপলক্ষে ব্যাঙ্ক বন্ধ থাকবে।
- ১২ অক্টোবর- রবিবার।
- ১৮ অক্টোবর- কাটি বিহু উপলক্ষে ব্যাঙ্ক বন্ধ থাকবে।
- ১৯ অক্টোবর- রবিবার।
- ২০ অক্টোবর- দিপাবলী ও কালীপুজো উপলক্ষে ব্যাঙ্ক বন্ধ থাকবে।
- ২১ অক্টোবর- দিওয়ালি ও গোবর্ধন পুজো উপলক্ষে ব্যাঙ্ক বন্ধ থাকবে।
- ২২ অক্টোবর- প্রতিপদ/লক্ষ্মীপুজো উপলক্ষে ব্যাঙ্ক বন্ধ থাকবে।
- ২৩ অক্টোবর- ভাইফোঁটা, চিত্রগুপ্ত জয়ন্তী উপলক্ষে ব্যাঙ্ক বন্ধ থাকবে।
- ২৫ অক্টোবর- চতুর্থ শনিবার।
- ২৬ অক্টোবর- রবিবার।
- ২৭ অক্টোবর- ছট পুজো
- ২৮ অক্টোবর- ছট পুজো
- ৩১ অক্টোবর- সর্দার বল্লভভাই পটেল জয়ন্তী