Arambag Durga Puja: এ পুজো মহিলাদের, মহিলারাই বাজান ঢাক, তাঁরাই সব..., ঘুরে দেখে আসতে পারেন একবার - Bengali News | Woman doing puja in arambag hooghly - 24 Ghanta Bangla News
Home

Arambag Durga Puja: এ পুজো মহিলাদের, মহিলারাই বাজান ঢাক, তাঁরাই সব…, ঘুরে দেখে আসতে পারেন একবার – Bengali News | Woman doing puja in arambag hooghly

Spread the love

হুগলি: আজ চতুর্থী। পুজো প্রায় শুরু হয়ে গিয়েছে। কলকাতা সহ জেলায়-জেলায় তোড়জোড় শুরু। তোড়জোড় চলছে গ্রামীণ এলাকাগুলিতেও। আর শেষ মুহূর্তের প্রস্তুতি চলছে গ্রামের মহিলা পরিচালিত একমাত্র দুর্গাপুজোয়। পাড়া-গ্রামের মহিলারা ঐক্যবদ্ধ হয়ে পনেরো বছর ধরে দুর্গাপুজো করে আসছে গোঘাটের রয়ান গ্রামে।

এই এলাকাটির উত্তরদিকে পূর্ব বর্ধমান ও পশ্চিমে বাঁকুড়া জেলা। হুগলির সীমান্তবর্তী এই গ্রাম কুমারগঞ্জ পঞ্চায়েতের অন্তর্গত রয়ান। আর এখানেই দীর্ঘ পনেরো বছর ধরে চলে আসছে মহিলাদের পুজো। গ্রামগঞ্জের মহিলারা একযোগে সকাল থেকেই বাড়ি-বাড়ি ঘুরছেন চাল ও টাকা-পয়সা আদায়ের জন্য। মণ্ডপে এখনও প্রতিমা আসেনি। প্রতিমা তৈরি হচ্ছে পাশের গ্রামে। পুজোর এই পাঁচটি দিন বিভিন্ন অনুষ্ঠানের আয়োজন করেন মহিলাররা। সঙ্গে খাওয়া-দাওয়ার জন্য চলছে চাঁদা আদায়। জানলে অবাক হবেন এই পুজোয় মহিলা ঢাকিরাই কিন্তু ঢাক বাজান।

রাজ্য সরকার থেকে এক লক্ষ দশ হাজার টাকা অনুদানও পেয়েছে এই মহিলা পরিচালিত দুর্গা পূজা কমিটি। অনুষ্ঠান ও পুজোর পাঁচটি দিনের ভুরিভোজের জন্য খরচ অনেকটাই বেড়ে গিয়েছে। ইতিমধ্যেই দুর্গামণ্ডপে চলছে যাত্রা ও নাটকের রিহার্সাল। গ্রামের মহিলারাই যাত্রা ও নাটকে অংশগ্রহণ করবেন। আর পুরুষ সদস্যরা মহিলাদের উদ্বুদ্ধ করেছেন, আরও এগিয়ে আসার জন্য। তাঁরাও যাত্রায় অংশগ্রহণ করবেন। আর এই মহিলা পরিচালিত পুজোতে ঢাক ও বাজাবেন মহিলারাই।

মূলত, এটিই গ্রামের একটি মাত্র পুজো। আর তাকে কেন্দ্র করে ইতিমধ্যেই সাজো সাজো রব চারদিকে। নিত্যানুষ্ঠান, বসে আঁকো প্রতিযোগিতা, মিউজিকাল চেয়ার, শঙ্খ বাজানো, মহিলাদের নাটক, গ্রামবাসীদের যাত্রা অনুষ্ঠান অনুষ্ঠিত হবে এই পুজোর কটি দিনে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *