RG Kar Protest: কারও ৩, কারও ৪ হাজার..., RG Kar-এ বোনাস নিয়ে বিক্ষোভ - Bengali News | Temporary workers demand puja bonus in RG kar - 24 Ghanta Bangla News
Home

RG Kar Protest: কারও ৩, কারও ৪ হাজার…, RG Kar-এ বোনাস নিয়ে বিক্ষোভ – Bengali News | Temporary workers demand puja bonus in RG kar

কলকাতা: বিক্ষোভের জেরে আবার উত্তাল আরজি কর। এবার বোনাসের দাবিতে বিক্ষোভ শুরু করলেন অস্থায়ী স্বাস্থ্য কর্মীরা। কাজ বন্ধ রেখে লাগাতার বিক্ষোভ তাঁদের। আর তার জেরে ভোগান্তির শিকার রোগীর পরিজনরা। তাঁদের অভিযোগ, যে সংস্থার অধীনে তাঁরা কাজ করেন বর্তমানে সেই সংস্থা কোনও ভাবেই তাঁদের সঙ্গে সহযোগিতা করছে না। এমনকী ব্যবহারও খারাপ করছে। বোনাসও দিচ্ছে না। সেই কারণেই প্রতিবাদ দেখালেন তাঁরা।

মূলত, সব মিলিয়ে ২৭০ জন মতো কর্মী রয়েছেন। ২০২৪ সালেও পুজোর সময় ৯ হাজার ৫০০ টাকা করে বোনাস পেয়েছিলেন তাঁরা। এই বছর (২০২৫) পুজোর বোনাস বুধবার রাতে পেয়েছেন। কিন্তু টাকার পরিমাণ আগের বছরেরও অর্ধেক। শুধু তাই নয় সবাইকে সমান ভাবে দেওয়া হয়নি বোনাসের টাকা বলেও অভিযোগ। জানা যাচ্ছে,
কেউ পেয়েছেন তি হাজার, কেউ চার হাজার, কেউবা পাঁচ হাজার টাকা পেয়েছেন। অনেকে এখনও পাননি টাকাও। সেই কারণেই বিক্ষোভ দেখাচ্ছেন এই কর্মীরা।
যদিও, তাঁদের দাবি কর্মবিরতি করেননি তাঁরা। কিন্তু আগামিকাল থেকে আরও বৃহত্তর বিক্ষোভে সামিল হবেন।

অস্থায়ী এক কর্মী বলেন, “আমরা অস্থায়ী কর্মী। রাতের বেলা আমাদের ঢুকছে বোনাস। কারও চার হাজার, কারও তিন হাজার। কারও আবার বোনাস ঢোকেওনি। আমাদের মাইনে বছরে ১০০ টাকা বাড়ে। কোনও PF স্লিপ পাই না, কোনও ইএসআই পাই না, কথায় কথায় হুঁশিয়ারি দেয়।”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *