দক্ষিণ কলকাতার এইসব মণ্ডপ না দেখলেই নয় ২০২৫-র দুর্গাপুজোয়! রইল সম্পূর্ণ লিস্ট, বাংলার মুখ
পুজোর আমেজ অবশেষে শুরু হয়ে গেল বলে। পুরো দমে ঠাকুর দেখতে বেরিয়ে পড়েছেন অনেকেই। কিন্তু কলকাতা, হাওড়া, সল্টলেক একদিনে শেষ করা চাট্টিখানি কথা নয়। আবার সেরা পুজো মণ্ডপগুলি মিস করে গেলেও মুশকিল। তাই এবার হিন্দুস্তান টাইমস বাংলায় আপনার জন্যই থাকছে ২০২৫ সালে দক্ষিণের সেরা পুজোগুলোর তালিকা।
এই তালিকা দেখেই পুরোদমে শুরু করে দিন মণ্ডপ পরিক্রমা।
দক্ষিণ কলকাতার সেরা পুজো মণ্ডপের তালিকা
কালীঘাট ও টালিগঞ্জ এলাকা – বাদামতলা আষাঢ় সংঘ, চেতলা অগ্রণী, দেশপ্রিয় পার্ক, সিংহী পার্ক, হিন্দুস্তান পার্ক, একডালিয়া এভারগ্রিন, বকুলবাগান সর্বজনীন, সংঘশ্রী, ম্যাডক্স স্কোয়ার, ৯৯ পল্লী, কালীঘাট মিলন সংঘ, ২৩ পল্লী, সুরুচি সংঘ, মুদিয়ালি ক্লাব, শিব মন্দির, হরিদেবপুর অজেয় সংহতি, হরিদেবপুর ৪১ পল্লী, বিবেকানন্দ পার্ক, বড়িশা ক্লাব, বড়িশা উদয়ন সংঘ।
নাকতলা ও গড়িয়া এলাকা – নাকতলা উদয়ন সংঘ, রায়নগর উন্নয়ন সমিতি মৈত্রী পার্ক সর্বজনীন পুজো, গড়িয়া নবদুর্গা।
বেহালা এলাকা – ঠাকুরপুকুর এসবি পার্ক, বেহালা নবীন সংঘ, বেহালা নতুন দল।
আরও পড়ুন – মেট্রোতেই সারা কলকাতা-সল্টলেক-হাওড়ার পুজো! রইল ব্লু ও গ্রিন লাইনের মেট্রো গাইড
আরও পড়ুন – উত্তর কলকাতার কোন কোন ঠাকুর দেখতেই হবে ২০২৫-র দুর্গাপুজোয়? রইল সম্পূর্ণ লিস্ট
মেট্রো রুট
নেতাজি ভবন: ৭৫ পল্লী, ৭৬ পল্লী, ৬৮ পল্লী, ভবানীপুর দুর্গোৎসব, অগ্রদূত উদয়ন সংঘ, পদ্মপুকুর বারোয়ারী সমিতি। এখান থেকে দক্ষিণ কলকাতার পুজো শুরু।
যতীন দাস পার্ক: বকুলবাগান সর্বজনীন, সংঘশ্রী, ম্যাডক্স স্কোয়ার, ৯৯ পল্লী, কালীঘাট মিলন সংঘ, ২৩ পল্লী।
কালীঘাট: বাদামতলা আষাঢ় সংঘ, চেতলা অগ্রণী, দেশপ্রিয় পার্ক, সিংহী পার্ক, হিন্দুস্তান পার্ক, একডালিয়া এভারগ্রিন।
রবীন্দ্র সরোবর: সুরুচি সংঘ, মুদিয়ালি ক্লাব, শিব মন্দির।
মহানায়ক উত্তম কুমার (টালিগঞ্জ): হরিদেবপুর অজেয় সংহতি, হরিদেবপুর ৪১ পল্লী, বিবেকানন্দ পার্ক, বড়িশা ক্লাব, বড়িশা উদয়ন সংঘ।
মাস্টারদা সূর্যসেন: রায়নগর উন্নয়ন সমিতি মৈত্রী পার্ক সর্বজনীন পুজো।
গীতাঞ্জলি: নাকতলা উদয়ন সংঘ।
বেহালা চৌরাস্তা: ঠাকুরপুকুর এসবি পার্ক
তারাতলা: বেহালা নবীন সংঘসহ বেশ কিছু বিখ্যাত পুজো।