Uttarakhand Disaster: মেঘভাঙা বৃষ্টিতে এবার চামোলিতে বিপর্যয়, ভেসে গেল বাড়ি, নিখোঁজ ৭ – Bengali News | Uttarakhand Disaster: Cloudburst, Flash Flood in Chamoli, Several house Destroyed, At Least 7 Missing
দেহরাদুন: উত্তরাখণ্ডে বিপর্যয় থামছেই না। এবার মেঘভাঙা বৃষ্টির জেরে ধস, হড়পা বান নামল উত্তরাখণ্ডের চামোলিতে। একাধিক বাড়ি ভেসে গিয়েছে হড়পা বানে। এখনও পর্যন্ত ৭ জন নিখোঁজ বলেই জানা গিয়েছে।
চলতি বছরের বর্ষার মরশুমে উত্তরাখণ্ডে বারবার নেমেছে বিপর্যয়। মেঘভাঙা বৃষ্টিতে বিপর্যস্ত হয়েছে একের পর এক জেলা। বুধবার রাতে উত্তরাখণ্ডের চামোলি এলাকায় মেঘভাঙা বৃষ্টির জেরে ধস নামে। হু হু করে জল বইতে থাকে। হড়পা বানে একাধিক বাড়ি ভেসে গিয়েছে। চাষের জমিও ক্ষতিগ্রস্ত হয়েছে।
VIDEO | Chamoli, Uttarakhand: Cloudburst in Nandanagar results in massive destruction. More details are awaited.
(Source: Third Party)
(Full video available on PTI Videos – https://t.co/n147TvqRQz) pic.twitter.com/LMiM4SuTPQ
— Press Trust of India (@PTI_News) September 18, 2025
জানা গিয়েছে, কমপক্ষে ৭ জন নিখোঁজ হয়ে গিয়েছেন। ২ জনকে উদ্ধার করা হয়েছে। পাহাড় থেকে ধস নেমে আসায় এবং একাধিক বাড়িঘর ভেঙে পড়ায়, তা জলস্রোতের সঙ্গে ভেসে আসছে।
চামোলির জেলাশাসক সন্দীপ তিওয়ারি বলেন, “বুধবার রাতে মেঘভাঙা বৃষ্টির জেরে চামোলি জেলীর নন্দনগর ঘাট এলাকায় ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। ৬টি বাড়ি কাদামাটির নীচে চাপা পড়ে গিয়েছে। উদ্ধারকাজ শুরু করা হয়েছে। নিখোঁজদের খোঁজে তল্লাশি অভিযান শুরু করা হয়েছে।”
মঙ্গলবারই দেহরাদুনে মেঘভাঙা বৃষ্টি ও তারপর ধস-হড়পা বানে ২১ জনের মৃত্য়ু হয়। নিখোঁজ ১৭ জন। লাগাতার বৃষ্টি, ধসের কারণে দেহরাদুনের রাস্তা বন্ধ হয়ে যাওয়ায় প্রায় ২৫০০ পর্যটক মুসৌরিতে আটকে পড়েছেন।